বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ইয়াবা-মদ খাইয়ে অচেতন করে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মিরসরাইয়ে অপহরণের পর গণধর্ষণ এবং ভিডিওচিত্র ধারণের মামলার মূল আসামি মো. নূর আলম ওরফে রনিকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার নূর আলম ফেনীর পরশুরাম থানার দক্ষিণ গুথুমা এলাকার মো. শাহাব উদ্দীনের ছেলে।

মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকা মহানগরীর দক্ষিণখান থানাধীন আজমপুর গুনবর মুন্সী স্বরণী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ভুল নম্বরের সূত্রে ধরে ফেনীর সাগর নামে এক যুবকের সাথে মিরসরাইয়ের এক ভুক্তভোগীর পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে কথাবার্তা বাড়তে থাকে। এক পর্যায়ে ওই যুবক ভিকটিমকে বিয়ের প্রস্তাব দেয়। গত ২৩ জুলাই ওই যুবক ভিকটিমের বাড়ির সামনে গিয়ে তার সাথে দেখা করতে চায়। ভিকটিম বাড়ি থেকে বের হলে সাগর তাকে জোর করে সিএনজিচালিত অটোরিক্সায় তুলে ফেনীতে নিয়ে একটি ভবনের কক্ষে আটকে রাখে। রাতে সাগর ও তার বন্ধুরা তাকে হত্যার হুমকি দিয়ে ইয়াবার ও মদ খেতে বাধ্য করে। খাওয়ার পর অচেতন হয়ে পড়লে রাতভর তাকে পালাক্রমে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। পরদিন সকালে তার জ্ঞান ফিরলে তাকে সেসব ভিডিও দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়া হয়। ভয়ে ভিকটিম নিজেই বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার পর সে অসুস্থ হয়ে পড়ে। পরে সুস্থ হয়ে এক সপ্তাহ পর নুর আলম ওরফে রনি (২৮), সাগর (২৩), রিপন (২৫), আরিফ (২৪) এবং সাকিব মুন্সী (২৫)’র বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। আদালত পরশুরাম থানার ওসিকে তদন্তের এবং মামলা রেকর্ডের নির্দেশ দেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ঘটনাটি ব্যাপক আলোচিত হলে আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি করা হয়। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- মামলার আসামি নূর আলম ঢাকার ক্ষিণখান থানাধীন আজমপুর গুনবর মুন্সী স্বরণী এলাকায় ছদ্মবেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...