শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়া কাপ-বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ গুলশাস্থ নিজ বাসভবনে টাইগারদের ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপে সাকিবকে অধিনায়ক করা হয়েছে। সামনে এখন এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ। এত কম সময়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে, সবচেয়ে সহজ ও অবধারিত পছন্দ সাকিব আল হাসান। আরেকটা অটো চয়েজ আছে। সেটা হলো, সাকিব না খেললে সহ-অধিনায়ক যে আছে, সে হবে। লিটন দাস।’

তিনি আরও বলেন, ‘আরও দু-একটি নাম এসেছিলো, যেমন মেহেদি হাসান মিরাজ। দীর্ঘ মেয়াদে চিন্তা করলে কে হবে, সেই আলোচনাও ছিলো। কারণ এখন মুশফিক করছে না, তামিমও ছেড়ে দিল, সাকিবও যদি কখনও ছেড়ে দেয় তখন কি হবে। এজন্য দীর্ঘ মেয়াদে যখন চিন্তা করবো, তখন আরও নাম আসবে।’

ইনজুরির কারণে সম্প্রতি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল। তার জায়গায় এবার ওয়ানডে ফরম্যাটেরও দায়িত্ব পেলেন টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব। দীর্ঘ মেয়াদে তিন সংস্করণেই সাকিব অধিনায়কত্ব করবে কিনা এ ব্যাপারে বিসিবি বস বলেন, ‘সাকিবের সাথে এসব নিয়ে আলোচনা হয়নি। সে দেশে আসলে কথা বলতে পারবো। দীর্ঘ মেয়াদ নিয়ে তার পরিকল্পনাটা জানতে হবে। কারণ একসাথে তিন সংস্করনের দায়িত্ব তার উপর চাপ হয়ে যাবে। কারণ যে পরিমাণ খেলা আমাদের, তার সাথে কথা বলে নিতে হবে। তার সাথে কথা না বলে কিছু বলাটা কঠিন।’

তিনি আরও বলেন, ‘আমরা ঠিক করেছি, এখন এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ পর্যন্ত যত খেলা আছে, এই সময়টায় অবশ্যই সাকিব আল হাসান অধিনায়ক।’
এর আগে দু’বার ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। ২০০৯ থেকে ২০১১ এবং ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৫০টি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়ে ২৩টিতে জয় পান সাকিব। এরমধ্যে ঘরের মাঠে ২০১১ সালের বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ঐ আসরে গ্রুপ পর্ব থেকে বিশ^কাপ শেষ করেছিলো বাংলাদেশ। ৬ ম্যাচে সমান ৩টি করে জয়-হারের স্বাদ পেয়েছিলো টাইগাররা।

ওয়ানডে বিশ্বকাপে সাত ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। এরমধ্যে তিনটি জয় ও চারটিতে হার রয়েছে। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে বাংলাদেশের সেরা পারফরমার সাকিব। ২০১৯ সালের বিশ্বকাপে ৬০৬ রান এবং ১১ উইকেট নিয়ে অনন্য রেকর্ডের মালিক সাকিব।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...