শনিবার, ২৭ জুন ২০২৬

দোহাজারীতে পানিতে ভেসে যাওয়া নাতির পর দাদার লাশ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে বন্যার পানিতে তলিয়ে যাওয়া নাতির পর দাদার লাশও উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দোহাজারী পৌরসভার জামিরজুরি কাছিউল উলুম মাদ্রাসার কাছ থেকে ৮৩ বছর বয়সী আবু সৈয়দের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন।

টানা কয়েক দিনের বৃষ্টি আর ঢলের পানিতে গত মঙ্গলবার তলিয়ে যায় দোহাজারীর বিভিন্ন এলাকা। ঘরে পানি উঠে যাওয়ায় বুধবার বিকালে নিরাপদ জায়গায় সরে যাওয়ার সময় জামিরজুরি এলাকায় পানির স্রোতে তলিয়ে যান আবু সৈয়দ এবং তার ১০ বছরের নাতি মো. আনাছ। কয়েক ঘণ্টা পর নাতির মরদেহ পাওয়া গেলেও দাদা নিখোঁজ ছিলেন।

ওসি আনোয়ার হোসেন বলেন, যে জায়গায় নাতির লাশ পাওয়া গিয়েছিল, সেখানেই সকালে স্থানীয়রা দাদার লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। চট্টগ্রামে বৃষ্টি শুরু হয় গত বৃহস্পতিবার থেকে। শনিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলগাঁও এলাকায় দেয়াল ধসে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়।

একই দিনে লোহাগাড়ায় বানের পানিতে ডুবে এক বিশ্ববিদ্যালয় ছাত্র মৃত্যু হয়। এক ব্যবসায়ী ডুবে গেলেও তার খোঁজ এখনও মেলেনি। হাটহাজারীতে পানিতে পড়ে মৃত্যু হয়েছে এক কলেজছাত্রীর। রাউজানে খালের পানিতে পড়ে ডুবে যান এক ব্যবসায়ী। নিখোঁজের তিনদিন পরে তার লাশ উদ্ধার করা হয় বুধবার ভোরে।

মঙ্গলবার বিকালে সাতকানিয়ার চরতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নৌকা উল্টে তিন শিশুসহ চারজন নিখোঁজ হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...