সোমবার, ২ নভেম্বর ২০২৬

চসিক অযোগ্য, তাই সিডিএ কাজ পেয়েছে : সিডিএ চেয়ারম্যান

- Advertisement -
Single page 1st Paragraph

প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) অযোগ্য বলেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) কাজ দিয়েছে বলে দাবি করেছেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।

আজ বুধবার (৯ আগস্ট) দুপুরে নগরীতে সিডিএ সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

টানা ভারি বর্ষণে নগরের বেশিরভাগ এলাকা ডুবে গেলেও গত চার দিন ধরে দেখা যায়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কোনো কর্মকর্তাকে। রীতিমতো সংবাদ সম্মেলন আয়োজন করে নিজেদের পক্ষে সাফাই গাইল সংস্থাটি।

জলাবদ্ধতা নিয়ে সংবাদ সম্মেলন হলেও মূলত পত্রিকায় সিডিএ’র বিরুদ্ধে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর দেওয়া বক্তব্য খণ্ডন করতেই বেশি ব্যস্ত ছিলেন সিডিএ চেয়ারম্যান।

এ সময় তিনি মেয়রের দেওয়া বক্তব্যকে মিথ্যা বলে দাবি করে বলেন, “সিডিএ জলাবদ্ধতার একটি প্রকল্প বাস্তবায়ন করছে বলে, সবাই মনে করেছে সব দায় সিডিএ’র। মূলত সিটি করপোরেশন জলাবদ্ধতার কাজ করতে না পারায় সিডিএকে প্রকল্প দেওয়া হয়। সিডিএ শুধু একটি প্রকল্প বাস্তবায়ন করছে। মেয়র সাহেব ভুল তথ্য দিয়ে সিডিএকে দোষারোপ করছেন।”

সিডিএ বড় প্রকল্প বাস্তবায়নের যোগ্য না চসিক মেয়রের এমন বক্তব্যের প্রেক্ষিতে সিডিএ’র বক্তব্য জানতে চাইলে দোভাষ বলেন, “সিডিএ যোগ্য না হলে সরকার প্রকল্প দিয়েছে কেন? বরং তারা যোগ্য নয় বলে তৎকালীন সময়ে সিডিএকে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়।”

তিনি বলেন, “আমরা কোনো সংস্থার বিরুদ্ধে না বা কোনো সংস্থাকে দোষারোপ করছি না। আমরা শুধু কি কাজ তা জানাচ্ছি। স্লুইসগেট বসানোর কারণে চাক্তাই খাতুনগঞ্জে এবার পানি উঠেনি যদিও সেখানে অস্থায়ী গেইট বসানো হয়েছে।”

সংবাদ সম্মেলনে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ আলী বলেন, “প্রকল্প হাতে নেওয়ার পর সেনাবাহিনীর সঙ্গে চুক্তি হয়। আমাদের প্রকল্পে রয়েছে ৩৬টি খাল কিন্তু চট্টগ্রাম নগরে প্রায় ৫৭টি খাল রয়েছে। ৩৬টি খালের সম্প্রসারণ চলছে কিন্তু বাকি ২১টি খালে সম্প্রসারণ করা হয়নি যা আমাদের প্রকল্পের আওতাভুক্ত নয়। এজন্য জলাবদ্ধতা হতে পারে। সেনাবাহিনীর বাস্তবায়নাধীন ৩৬টি খালের মধ্যে ২৬টি খালের কাজ প্রায় শেষ। বাকি ১১টি খালের কাজ ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে। ভূমি অধিগ্রহণ শেষ হলে আমরা কাজ শেষ করতে পারব।”

তিনি বলেন, “নগরে জলাবদ্ধতা কমাতে হলে খালে ময়লা ফেলা বন্ধ করতে হবে। এছাড়া নগরের ছোট বড় প্রায় ১৬শ’ নালা রয়েছে। এসব নালা পরিষ্কারের উদ্যোগ নেওয়া জরুরি।”

এই বিভাগের সব খবর

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় আজ সকাল ৮টায় কোস্ট...

রাউজানে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আব্দুর রহিম বাদশা (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল শনিবার...

ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রি, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম মহানগরের আতুরার ডিপো এলাকায় নকল ডানো ক্রিম বিক্রি, খাদ্য প্রস্তুতে নিষিদ্ধ রাসায়নিক রঙের ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট...

সর্বশেষ

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্ট...

রাউজানে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ...

ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রি, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম মহানগরের আতুরার ডিপো এলাকায় নকল ডানো ক্রিম বিক্রি,...

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ...

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...