বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

হালদায় নৌকা ডুবে নিখোঁজ সাহেদ বাবুর মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

৩৩ ঘণ্টা পর রাউজানের হালদা নদীতে নৌকা ডুবে নিখোঁজ সাহেদ হোসেন বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে ৷ আজ বুধবার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে হালদা নদীর ছায়ার চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ী সাহেদ হোসেন উপজেলার উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এস এম ইউসুফের ছেলে।

জানা যায়, ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে ভেসে যাওয়া খামারের গরু উদ্ধার করতে প্রজেক্টে গিয়েছিলেন সাহেদ। গরুগুলো উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে শাহেদ আরও চারজন সঙ্গীসহ সন্ধ্যায় নৌকাযোগে ফেরার পথে প্রবল স্রোতে উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এসময় তিনজন সাঁতরিয়ে কূলে উঠতে পারলেও সাঁতার না জানা হতভাগ্য সাহেদ পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে তার সন্ধানে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ব্যাপক তল্লাশি শুরু করেন। অপেক্ষায় ছিলেন তার চার বছর বয়সী একমাত্র সন্তান রোহান, স্ত্রী স্বজনসহ শত শত মানুষ। অবশেষে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর বুধবার ভোর রাতে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয় রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা।

এদিকে, মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সাহেদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত রাখার জন্য পুলিশ ও ডুবুরি দলের সদস্যের প্রতি আহবান জানিয়েছিলেন তিনি। একই সঙ্গে উদ্ধার তৎপরতায় জনপ্রতিনিধি দলীয় নেতাকর্মীদের সহযোগিতা অব্যাহত রাখার আহবানও জানান তিনি।
আজ সকাল ১১ টায় চট্টগ্রাম নগরীর চকবাজার অলি খাঁ মসজিদ ও দুপুর ২ টায় গ্রামের বাড়ী রাউজানের উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...