শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

তৃতীয় টি টোয়েন্টিতে সাত উইকেটে জিতে সিরিজে টিকে রইলো ভারত

- Advertisement -
Single page 1st Paragraph

হারলেই সিরিজ পরাজয় নিশ্চিত ভারতের।আর জিতলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ ওয়েষ্ট ইন্ডিজের। এমন সমীকরণের তৃতীয় টি টোয়েন্টিতে ভারত ফিরলো বিপুল বিক্রমেই।আসলে বলা উচিত ভারতকে সিরিজে ফেরালেন সূর্যকুমার যাদবের তান্ডব আর তিলক ভার্মার ধারাবাহিক শৈল্পিক ব্যাটিংয়ের মিশ্রন। প্রভিডেন্সে আজ টস জিতে নিজেরা ব্যাট করতে নামে স্বাগতিক ওয়েষ্ট ইন্ডিজ।

উদ্বোধনী জুটিতে ৫৫ রান তুলে বড়ো সংগ্রহের ইঙ্গিত দিলেও ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিং তা হতে দেয়নি।রোভম্যান পাওয়েল শেষ দিকে তান্ডব চালাতে ব্যর্থ হলে তো তাঁদের দলীয় টোটাল ১৫৯/৫ হয়না।১৯ বলে তিন ছয় আর এক চারে ৪০ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন পাওয়েল। ভারতের হয়ে কুলদীপ যাদব ২৮ রান খরচায় নেন তিন উইকেট। ১৬০ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারের চতুর্থ বলেই উইকেট হারায় ভারত।আলজেরী জোসেফ জসওয়ালকে আউট করে যে উদযাপন করেন সেটা বোধহয় পছন্দ হয়নি তিনে নামা সূর্যকুমার যাদবের। উইকেটে এসে মুখোমুখি হওয়া প্রথম বলেই জোসেফকে চার হাঁকান।পরের বলে জোসেফকে উড়িয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে সূর্যকুমার যেনো প্রভিডেন্সে ঝড় ওঠার ইঙ্গিত দেন।দলীয় ৩৪ রানে শুভমন গিল আউট হয়ে গেলে উইকেটে আসেন আগের দুই ম্যাচে ভারতের সেরা পারফমার তিলক ভার্মা।

দুজনের যুগলবন্দী প্রভিডেন্সে ব্যাটিংয়ের দুই রুপ নিয়ে হাজির হয়।সূর্যকুমারের ব্যাট তান্ডবের ভূমিকায় আর তিলকের ব্যাট শৈল্পিক কিন্তু কার্যকরী ভূমিকায় অবতীর্ণ হয়ে ৮৭ রানের জুটি গড়ে ভারতের জয়কে সময়ের ব্যাপার বানিয়ে সূর্যকুমার আউট হয়ে গেলে জুটি ভাঙে।সেঞ্চুরিটা যখন হবেই আজ সূর্যকুমারের মনে হচ্ছিল,আক্রমণের ধারাবাহিকতা বজায় রেখে ব্যক্তিগত ৮৩ রানে আউট হয়ে সেঞ্চুরির সুযোগটা হাতছাড়া করেন।ভারতের রান তখন তিন উইকেটে ১২১।হার্দিক পান্ডিয়াকে নিয়ে তিলক ভার্মা যখন ভারতের জয় নিশ্চিত করেন তখনো দুই ওভার এজ বল বাকি।তিলক ভার্মার পাশে অপরাজিত ৪৯ রান।ক্যারিবিয় বোলারদের মধ্যে প্রথম ওভারে ১৬ রান দেওয়া আলজেরী জোসেফই ছিলেন সফল।পরের তিন ওভারে মাত্র নয় রান দিয়ে ২৫ রানে ২ উইকেট নেন জোসেফ। সংক্ষিপ্ত স্কোর:- ওয়েষ্ট ইন্ডিজ ১৫৯/৫(২০), কিং ৪২, পাওয়েল ৪০*,কুলদীপ যাদব ৩/২৮। ভারত:-১৬৪/৩(১৭.৫) সূর্যকুমার যাদব ৮৩,তিলক ভার্মা ৪৯*,জোসেফ ২/২৫। ফলাফল:-ভারত সাত উইকেটে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:- সূর্যকুমার যাদব।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...