শুক্রবার, ২৬ জুন ২০২৬

চলুন বঙ্গবন্ধুকে জানি (৩)

- Advertisement -
Single page 1st Paragraph

ইতিহাসের রাখাল রাজা,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানা সহজ কম্ম নয়।
কিন্তু এই প্রজন্মের জন্য আমার সীমিত জ্ঞান থেকে আমি
চেষ্টা করবো জাতির পিতাকে জানতে ও জানাতে।গতকাল ৭ আগষ্ট ছিলো দ্বিতীয় পর্ব।
আজ থাকছে এই প্রচেষ্টার তৃতীয় পর্ব।
আগষ্ট জুড়ে ধারাবাহিক ভাবে স্লোগান অনলাইনে এটি নিয়ে আসবো ইনশাআল্লাহ।

🖤 ১৯৫৬ সালের ১৪ই জুলাই বঙ্গবন্ধু একটি বিল আনেন।
যাঁর নাম ছিলো”নো আর্মি ইন লোকাল প্রিজেশন” বা প্রশাসনে সামরিক বাহিনীর প্রতিনিধিত্ব থাকতে পারবেনা শীর্ষক বিলটি সর্ব সম্মতিক্রমে পাস হয়।
৪ সেপ্টেম্বর ১৯৫৬ তারিখে বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গ করে খাদ্যের দাবীতে ঢাকায় ভূখা মিছিল বের করা হয়।চকবাজার এলাকায় পুলিশ মিছিলের উপর গুলি চালালে ৩ জন নিহত হন।

🖤 ঐ বছরের সেপ্টেম্বরে ষ্টকহোমে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড পিস সামিট বা বিশ্ব শান্তি সম্মেলনে যোগদান করেন।

🖤 কেএসপির আবু হোসেন সরকার খাদ্য সমস্যা মোকাবেলায় ব্যর্থ হলে ৬ ই সেপ্টেম্বর আতাউর রহমান খাঁনের নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠিত হয়।১৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু ঐ কোয়ালিশন সরকারের শিল্প,বানিজ্য, শ্রম,দূর্নীতি দমন ও ভিলেজ এইড দপ্তরের মন্ত্রীর দায়িত্বলাভ করেন।

🖤 ১৯৫৭ ও ১৯৫৮:-
১৯৫৭ সালের ৭ ও ৮ ফেব্রুয়ারী আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয় কাগমারিতে।বিদেশ নীতি নিয়ে মতানৈক্য দেখা দেয় কাউন্সিলে।যাঁর জের ধরে কয়েকদিন পরেই মাওলানা ভাসানী সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।জুলাই মাসে ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ) গঠন করেন।আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব বর্তায় মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের উপর।
৩০শে মে দলীয়ভাবে সিদ্ধান্ত হয়,একই ব্যক্তি একসঙ্গে দল ও সরকারের দুটো পদে থাকতে পারবেনা।বঙ্গবন্ধু দলকে প্রাধান্য দিয়ে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন।

৭ই আগষ্ট চীন সরকারের আমন্ত্রণে বঙ্গবন্ধু চীন সফরে যান।ঐ বছরই একটি বানিজ্য মিশনের সদস্য হিসেবে তিনি দিল্লি সফর করেন।

🖤 ১৯৫৮ সালের এপ্রিলে মার্কিন লিডারশিপ প্রোগ্রামে বঙ্গবন্ধু আমেরিকা সফর করেন।এই সফরকালে তিনি লন্ডন,জাপান ও মধ্যপ্রাচ্যও সফর করেন।

৭ ই অক্টোবর ১৯৫৮ তারিখে পাকিস্তানের প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা দেশে সামরিক শাসন জারি করে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন।
১১ অক্টোবর বঙ্গবন্ধুকে প্রেফতার করে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে।
দীর্ঘ ১৪ মাস জেলে থাকার পর ১৯৫৯ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয়।কেননা ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে দায়েরকৃত সব মামলায় তিনি নির্দোষ প্রমানীত হন।
(ক্রমশঃ

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...