শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মিয়ামিকে আবারো রক্ষা করলেন মেসি

- Advertisement -
Single page 1st Paragraph

আবারো জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে দারুন এক জয় উপহার দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের নৈপুন্যে এফসি ডালাসকে টাই ব্রেকারে পরাজিত করে লিগ কাপের কোয়র্টার ফাইনাল নিশ্চিত করেছে মিয়ামি। নির্ধারিত সময়ের ম্যাচটি ৪-৪ গোলে ড্র ছিল।
৮৫ মিনিট মেসির ট্রেডমার্ক কার্লিং ফ্রি-কিকে ৪-৪ গোলে সমতায় ফিরে মিয়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে সাত ম্যাচে এটি মেসির সপ্তম গোল। ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে ৪-২ গোলে পিছিয়ে ছিল মিয়ামি।
মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগা এমএক্স’র শীর্ষ ক্লাবগুলোকে নিয়ে এবারই প্রথমবারের মত আয়োজিত হচ্ছে এই লিগ কাপ। টুর্ণামেন্টের ফর্মেট অনুযায়ী নির্ধারিত সময়ে ড্র থাকা ম্যাচগুলোতো কোন অতিরিক্ত সময় নয়,সরাসরি পেনাল্টিতে ভাগ্য নির্ধারিত হবে।
ম্যাচ শুরুর ৬ মিনিটে জোর্দি আলবার পুল-ব্যাকে দারুন ফিনিশিংয়ে মিয়ামিকে এগিয়ে দিয়েছিলেন মেসি। প্রথমে গোলটি অফসাইডের কারতে বাতিল হয়ে গেলেও রেফারি রিভিউ দেখে সিদ্ধান্ত পরিবর্তন করে। ৩৭ মিনিটে আর্জেন্টাইন ফাকুন্ডো কুইগননের গোলে সমতায় ফিরে ডালাস। ফুল-ব্যাক মার্কো ফারফানের পাসে কুইগনোন ডালাসের হয়ে গোল পরিশোধ করেন। ৪৫ মিনিটে মিয়ামির দুই ডিফেন্ডারকে পিছনে ফেলে দুর্দান্ত এক ফিনিশিংয়ে স্বাগতিক ডালাসকে এগিয় দেন বার্নার্ড কামুঙ্গো। ডালাসের আরেক আর্জেন্টাইন খেলোয়াড় এ্যালান ভেলাসকো ৬৩ মিনিটে ফ্রি-কিকে ব্যবধান ৩-১’এ নিয়ে যান। ৬৫ মিনিটে টিনএজার বদলী খেলোয়াড় বেঞ্জামিন ক্রেমাশি আলবার লো বলে মিয়ামির হয়ে এক গোল পরিশোধ করেন। এর মিনিট খানেক আগে বদলী বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন ক্রেমাশি। ৬৮ মিনিটে রবার্ট টেইলরের আত্মঘাতি গোলে ডালাস আবারো দুই গোলের লিড পায়। ম্যাচ শেষের ১০ মিনিট আগে বক্সের ভিতর মেসি ফ্রি-কিক হেডের সাহায্যে ক্লিয়ার করতে গিয়ে ফারফান বল জালে জড়ালে আত্মঘাতি গোলের লজ্জায় পরে ডালাস। এই গোলে মিয়ামি ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়। কিন্তু শেষ নাটকীয়তা তখনো বাকি। ম্যাচের শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে ২০ গজ দুর থেকে আবারো মেসির সেই ফ্রি-কিক, আবারো বল জালে, আবারো মিয়ামির ঐতিহাসিক ম্যাচের গল্পকথা রচনা।
পেনাল্টি শ্যুট আউটে মেসি প্রথম গোল করে সতীর্থদের উৎসাহিত করেছেন। ডালাসের হয়ে দ্বিতীয় সুযোগটি হাতছাড়া করেন পাক্সটন পোমিকাল। শেষ স্পট কিক থেকে ক্রেমাশি মিয়ামির শেষ আট নিশ্চিত করেন।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...