শনিবার, ২৭ জুন ২০২৬

পরীক্ষা দিতে বের হয়ে হাটহাজারীতে পানিতে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে যাওয়া সড়ক পার হতে গিয়ে পানিতে ডুবে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ২১ বছর বয়সী নিপা পালিত হাটহাজারী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

সোমবার সকালে হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিপার ফুফাত ভাই জয় ঘোষ বলেন, ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল আমার বোনের। পরীক্ষার কেন্দ্র পড়েছে ফটিকছড়ির নাজিরহাট কলেজে। সকালে পরীক্ষা দিতে বের হওয়ার পর আমরা খবর পেয়ে বাড়ির সামনের সড়কে পানিতে ভাসমান অবস্থায় নিপার মরদেহ দেখতে পাই। সেখানে কোমর সমান পানি ছিল।

তিনি বলেন, নিপার মৃগী রোগ ছিল। ধারণা করা হচ্ছে পানি পার হওয়ার সময় মৃগী রোগের কারণে ডুবে যায়।

খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশ ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

থানার পরিদর্শক নুরুল আলম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, বাড়ির সামনের সড়কে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে, কিন্তু অস্বাভাবিক মৃত্যু হওয়ায় আমরা মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...