শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চ্যানেল আই সেরাকন্ঠ প্রতিযোগীতায় নারায়ণগঞ্জবাসী তাকিয়ে দ্বীপের দিকে

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বীপ বাপ্পি।নারায়ণগঞ্জের সন্তান।নারায়ণগঞ্জবাসীর মন জয় করে এখন চ্যানেল আই সেরা কন্ঠ প্রতিযোগীতায় জয়ের মিশনে নেমেছেন।অধির আগ্রহে সবাই অপেক্ষায় সাফল্যের মুকুট সহ দ্বীপকে বরণ করতে।দেশের অন্যতম সেরা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইতে এখন চলছে বাংলাদেশের সবথেকে বড় সংগীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতামুলক অনুষ্ঠান ” Oikko.com.bd চ্যানেল আই সেরাকন্ঠ ২০২৩ প্রতিযোগীতা।আর এই প্রতিযোগীতায় সেরা হবার লড়াইয়ে লড়ছে নারায়নগন্জের সন্তান দ্বীপ বাপ্পী।ইতোমধ্যেই সে গ্রান্ড অডিশন এবং প্রিক্যাম্প রাউন্ড পেড়িয়ে এখন সুপার রাউন্ডে পৌঁছবার জন্যে ক্যাম্পে অবস্থান করছে। সেরাকন্ঠে এবারের আসরে অংশগ্রহণের অনেক আগে থেকেই সে বাংলাদেশ টেলিভিশন,বেতার এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গান করেছে।আর কনসার্টে তো সে স্থানীয় ভাবে অটো চয়েস হিসেবে নিয়মিত গান গেয়ে দর্শকের অনেক ভালোবাসা এবং দোয়া কুরিয়েছে।পাশাপাশি সে সংগীত বিষয়ে শিক্ষকতাও করছে বহুদিন ধরে।ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, ফুলপাখি সাংস্কৃতিক স্কুলে সংগীত বিষয়ে শিক্ষকতা করছেন এই তরুন।

তাঁর অনেক ছাত্র-ছাত্রীই ইতোমধ্যে বিভিন্ন জাতীয় প্রতিযোগীতায় অংশ নিয়ে উত্তীর্ন হয়ে সুনাম কুড়িয়েছে, কুড়াচ্ছে। ক্যাম্পে অবস্থান কালে এই প্রতিবেদকের কথা হয় দ্বীপের সঙ্গে।নিজের পারফরম্যান্স নিয়ে বেশ আত্মবিশ্বাসী দ্বীপ নিজের জেলা নারায়ণগন্জ সহ সারাদেশের সঙ্গীতপ্রেমীদের দোয়া ও ভোট কামনা করে বলেন,আপনাদের দোয়া ও ভোট আমার একান্ত কাম্য।আপনাদের সমর্থন বরাবরই পেয়েছি।আগামীতেও এই ধারাবাহিকতা আপনারা বজায় রেখে আমাকে চুড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পাশে থাকবেন বলেই আমি বিশ্বাস করি। স্থানীয় সংস্কৃতিকর্মী,সাংবাদিক,ছাত্র সহ বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলে বোঝা যায় দ্বীপের সাফল্যের জন্য সবাই উন্মুখ হয়ে আছেন।তাঁদের সবাই একে অপরকে আহবান জানান,নারায়নগঞ্জের সন্তান, আপনাদের ভাই দ্বীপ বাপ্পী আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং এর আগের ভোটিং রাউন্ডে আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।আসুন অকালে পিতৃহারা আমাদের নারায়নগঞ্জের এই কৃতি সন্তানের পাশে থেকে,তাঁকে ভোট করে আমরা তাঁকে সহযোগীতা করি।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...