বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

লরি উল্টে পড়ল প্রাইভেট কারের ওপর, ভাগ্যক্রমে বেঁচে গেলেন ৫ যাত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণহীন লরির নিচে প্রাইভেট কার চাপা পড়ে দুই শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার প্রায় পৌনে এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সহায়তায় হাইওয়ে পুলিশ আটকে পড়া পাঁচ যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আজ শনিবার সকাল ১০টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পণ্যবাহী লরি মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজগেট এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় লরিটি উল্টে গেলে তার পাশে থাকা একইমুখী যাত্রীবাহী প্রাইভেট কারটি লরির নিচে চাপা পড়ে। পরে লরির নিচে চাপা পড়া যাত্রীদের আর্তচিৎকারে চারদিকের পরিবেশ ভারী হয়ে ওঠে। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় তারা আটকা পড়া যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সহায়তা চায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের প্রায় পৌনে এক ঘণ্টার যৌথ প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হয়।এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল কুমার ঘোষ বলেন, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়েছে। আটকে পড়া যাত্রীরা আহত হলেও কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘আহতদের মধ্যে দুজন শিশু রয়েছে। সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত লরি ও দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট কারটি সরিয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে।’

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...