শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চলে গেলেন অধ্যাপক পান্না কায়সার

- Advertisement -
Single page 1st Paragraph

বরেণ্য লেখক, সাংস্কৃতিক কর্মী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সার আর নেই।খেলাঘর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পান্না কায়সার।

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী এবং জনপ্রিয় অভিনয়শিল্পী শমী কায়সারের মা পান্না কায়সার ১৯৫০ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে শহীদুল্লাহ কায়সারকে বিয়ে করেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তার স্বামী শহীদুল্লাহ কায়সারকে আল-বদর বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি।

পান্না কায়সার তার সারা জীবন সাহিত্য ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ১৯৭৩ সাল থেকে শিশু সংগঠন ‘খেলাঘর’-এর একজন বিশিষ্ট সদস্য ছিলেন এবং ১৯৯০ সালে এর প্রধান হন।

এ ছাড়া তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় তার ভূমিকার স্বীকৃতি হিসেব ২০২১ সালে মর্যাদাপূর্ণ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের...

সর্বশেষ

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।...

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...