রবিবার, ২১ জুন ২০২৬

ভারতকে ৪ রানে হারিয়ে টি টোয়েন্টি সিরিজে শুভসূচনা ওয়েষ্ট ইন্ডিজের

 ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ী ভারতই টি-টোয়েন্টি সিরিজে ফেভারিট৷ওডিআই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়া ওয়েষ্ট ইন্ডিজ দলটি অনেক চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে।যাঁর প্রতিফলন স্পষ্ট ছিলো ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে।টি টোয়েন্টিতে ওয়েষ্ট ইন্ডিজ বেশ সমিহ জাগানো দলের তকমাটিও এখন আর নেই।তাই ফেভারিট হিসেবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল ভারত।কিন্তু ওয়েষ্ট ইন্ডিজের ফিল্ডারদের দারুণ ফিল্ডিং ও জেসন হোল্ডারের দারুণ স্পেল (৪-১-১৯-২) ১৫০ রানের লক্ষ্য ছুঁতে দেয়নি।
১৪৫ রানেই থেমে গিয়ে ৪ রানের পরাজয় দিয়ে সিরিজ শুরু করেছে ভারত। ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৯/৬ রান তোলে ওয়েষ্ট ইন্ডিজ।দলের হয়ে নিকোলাস পুরান ৩৪ বলে ৪১ ও রোভম্যান পাওয়েল ৩২ বলে ৪৮ রানের ক্যামিও খেলে দলীয় সংগ্রহ ১৪৯ এ নিয়ে যায়। ভারতের ব্যাটিং লাইন আপের জন্য লক্ষ্যটা বড়ো ছিলোনা।৫ রান তুলতেই প্রথম উইকেট হারানো ভারত ব্যাটারদের ছোট ছোট অবদানে শেষ ওভারে ১০ রান হাতে তিন উইকেট সমীকরণে এসে শেষ ওভারের খেলা শুরু করে।উইকেটে আর্শদীপ সিং থাকায় ভারতীয় সমর্থকরা আশায় বুক বেঁধেছিলো।বিশতম ওভারের প্রথম বলেই কুলদীপ যাদবকে বোল্ড করে দেন শেফার্ড। চাহাল নেমেই সিঙ্গেলস নিয়ে আর্শদীপকে ষ্ট্রাইক দেন। ৪ বলে ৯ রান।তৃতীয় বলে আর্শদীপ ডাবলস নেন।চতুর্থ বল ডট।পঞ্চম বলে ঝুকিপূর্ণ ডাবলস নিতে গিয়ে আর্শদীপ রান আউট হয়ে গেলে উবে যায় ভারতের জয়ের স্বপ্ন।শেষ বল থেকে ১ রান নিয়ে ১৪৫ রানে থামে ভারত।৪ রানে জয়ী হয়ে মাঠ ছাড়ে ওয়েষ্ট ইন্ডিজ। সংক্ষিপ্ত স্কোর:-ওয়েষ্ট ইন্ডিজ ১৪৯/৬(২০), পাওয়েল ৪৮,পুরান ৪১,চাহাল ২/২৪। ভারত ১৪৫/৯(২০) তিলক ভার্মা ৩৯, হোল্ডার ২/১৯। ফলাফল:- ওয়েষ্ট ইন্ডিজ ৪ রানে জয়ী হয়ে সিরিজে ১-০ তে এগিয়ে। ম্যান অফ দ্য ম্যাচ:- জেসন হোল্ডার।

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...