বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

গাছুয়া ফেরিঘাট রোড ভেঙ্গে যাওয়া নিয়ে বিতর্ক ও বাস্তবতা।প্রকৃত ভেঙ্গেছে ৩% বিলীন হওয়া অপ-প্রচার

সম্প্রতি গাছুয়া আমীর মোহাম্মদ ফেরিঘাট রোড ভেঙ্গে বিলীন ও আড়াই কোটি টাকা জলে যাওয়ার সংবাদে সরগরম ছিলো সোস্যাল মিডিয়া।পাশাপাশি ২ একটি প্রিন্ট মিডিয়ায়ও তা প্রচার হয়েছে।তবে প্রিন্ট মিডিয়ার নিউজ সন্দ্বীপ ভিত্তিক সংবাদ কর্মীরা বা লোকাল প্রতিনিধির ছিলোনা।এই নিউজে অনেকে টাকা অপচয়,অনেকে ইজারাদার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খাম খেয়ালীপনা বা পরিকল্পনা বিহীন রাস্তা নির্মান বলে অভিযোগ করেছেন।অনেকে বলেছেন প্রকল্পের নামে লুটপাট চলছে। কিন্তু সরেজমিনে গিয়ে আজ দেখা যায় আড়াই কোটি টাকা রাস্তা ধুলিস্যাৎ এর খবর সম্পুর্ন কাল্পনিক। দিব্যি দাঁড়িয়ে আছে বিশাল দৈর্ঘ্য ও প্রস্থের রাস্তাটি। তার উপর দিয়ে চলাচল করছে রিক্সা, সিএনজি সহ লোকাল সব পরিবহন।কেবল মাত্র রাস্তার শেষ অংশ বা সাগর কূলের সামনের ৩০ ফুট রাস্তা এবং তার দক্ষিন পাশ লাগায়ো সাইডে ৫০ ফুটের মতো সামান্য রাস্তা ভেঙ্গে পড়ে আছে।যা মোট কাজের ৩% ও হবেনা।আর সেই ছবিটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল। সরেজমিনে দেখা এক সংবাদ কর্মী সাইফ রাব্বি, একজন স্থানীয় বাসিন্দা সহ প্রতিনিয়ত এই রাস্তায় গাড়ি চালানো একজন ড্রাইভার বলেন রাস্তার কাজের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি।কিন্তু হঠাৎ সোস্যাল মিডিয়ায় রাস্তাটি বিলীনের খবর দেখে নিজেরাও আফসোস করেছি।আজ দেখছি পুরোটায় অপপ্রচার ছিলো। কারন এই বিশাল রাস্তার এতটুকু ভেঙ্গে যাওয়া একেবারে নগন্য ব্যাপার।আর যে টুকু ভেঙ্গেছে তা একেবারে সাগরের স্রোতের মুখে। তাই সংবাদ প্রচারে সবাই সংবেদনশীল হওয়া উচিত। উক্ত রাস্তার ঠিকাদার শাহ আদনান জাবেদ বলেন ২০ ফুট বাই ৮ ফুট রাস্তা করার কথা সিডিউল অনুযায়ী ।কিন্তু কিছু বর্ষায় ক্ষয়ে যাবে ভেবে করেছি ৩০ ফুট বাই ১৪ ফুট। ডেবে যাওয়ার পরও ২৬ ফুট বাই ১১ ফুট রয়েছে।যা ওয়ার্ক অর্ডারের সিডিউল এর চেয়ে এখনো অনেক বেশী।আর মাঝে মাঝে যে গর্ত পড়েছে সেগুলো নিজস্ব এক্সাভেটর দিয়ে তিনবার পুরন করেছি।গতকাল ও করেছি।প্রকৃতির সাথে টিকতে না পেরে রাস্তার সামান্য ভেঙ্গেছে আর রাজনীতির অন্তকোন্দলের কবলে পড়ে আমার সন্মান ও রাস্তা দুটো জিনিস কে স্যোসাল মিডিয়া গায়েব করার পরও রাস্তাটি নিজের অস্তিত্ব নিজে জানান দিচ্ছে।তাই গুজবে বিশ্বাস না করে সবাই সরেজমিনে এসে দেখার অনুরোধ করছি।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...