বুধবার, ৮ জুলাই ২০২৬

সাংবাদিক আজাদ তালুকদার আর নেই

- Advertisement -
Single page 1st Paragraph

একুশে পত্রিকার সম্পাদক সাংবাদিক চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য আজাদ তালুকদার বুধবার (২ আগস্ট) ভোররাত ৩ টা ৪৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। এ ছাড়া সাংবাদিকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শোক প্রকাশ করেন। অনেকে ছুটে যান হাসপাতালে।

আজাদ তালুকদার ১৯৭৮ সালের ২ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মৃত খায়ের আহমেদ তালুকদার, মা মৃত জাহান আরা বেগম। তাঁর বাবা খায়ের আহমেদ তালুকদার কর্ণফুলী পেপার মিলসের প্রাক্তন কর্মকর্তা; তিনি দক্ষিণ রাঙ্গুনিয়ায় মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রথম শিক্ষিত ব্যক্তি। ১৯৪৯ সালে রাঙ্গুনিয়া হাই স্কুল থেকে মেট্রিকুলেশন, ১৯৫১ সালে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে কিছুদিন কর্ণফুলী পেপার মিলস, পাকিস্তানের করাচির বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন। এরপর নিজ এলাকা রাঙ্গুনিয়ায় নিজের সর্বস্ব দিয়ে সমাজসেবা ও জনহিতকর কাজে জড়িয়ে পড়েন। যুক্ত হন বিভিন্ন স্কুল-কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায়। ২০০৬ সালের ৫ ডিসেম্বর তিনি মারা যান।

আজাদ তালুকদারের মা জাহান আরা বেগম ১৯৭০ থেকে একটানা ১৫ বছর পদুয়া ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি (ইউপি মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেন। সত্তরের দশকের পর চারদেয়ালে যখন বন্দি নারীজীবন, ঘর থেকে নারীদের বের হওয়াকেই যেখানে ‘অন্যায়’ এবং ‘পাপ’ হিসেবে বিবেচনা করা হতো তখনই জাহান আরা বেগম জনপ্রতিনিধির দায়িত্ব নিয়ে নারীমুক্তি, নারীঅধিকারের কথা বলেছিলেন।

প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে বন্দরনগরীতে সাংবাদিকতা করে আসছেন আজাদ তালুকদার। তিনি এর আগে একাত্তর টিভি, বৈশাখী টিভি, একুশে টিভি ও আন্তর্জাতিক ফিচার সংস্থা-সান ফিচার সার্ভিসসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এছাড়া কপ-১৭ (ডারবান), কপ-১৮ (দোহা), কপ-১৯ (ওয়ারশো) কাভার করার পাশাপাশি পেশাগত প্রয়োজনে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।

যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করতে আজাদ তালুকদার গণমাধ্যমে তুলে ধরেছেন অনুসন্ধিৎসু তথ্য-উপাত্ত। একাত্তর টিভিতে ‘রাজাকারের রোজনামচা’ শীর্ষক ডকুমেন্টারি তৈরিতে সারথী হয়েছেন তিনি। ২০১৩-১৪ সালে বিএনপি-জামায়াতের আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে একাত্তর টিভিতে সংবাদ প্রচার ও টক-শোতে অংশগ্রহণ করতে গিয়ে তাদের বিভিন্ন হুমকি ও হামলার শিকার হয়েছেন আজাদ।

করোনার সংক্রমণ শুরুর পর ২০২০ সালে মাত্র ১৪ দিনে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা প্রথম ফিল্ড হাসপাতাল ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’ এর অন্যতম প্রতিষ্ঠাতা আজাদ তালুকদার। করোনাকালে সবাই যখন চিকিৎসা পাওয়া নিয়ে চিন্তার অস্থির, তখনই তাঁরা করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদানের ব্যবস্থা করেছেন।

২০০৪ সাল থেকে একুশে পত্রিকা সম্পাদনার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, সাফল্য নিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন আজাদ তালুকদার। দুর্ভাগ্যজনকভাবে বেশ কিছুদিন আগে লিভার ক্যান্সারে আক্রান্ত হন তিনি। ব্যয়বহুল বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও কেমো নেয়ার মাধ্যমে দেশে-বিদেশে চিকিৎসা নেন একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার।

সম্পাদক আজাদ তালুকদারের শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে চিকিৎসায়ও সহায়তা করেছেন বঙ্গবন্ধুকন্যা।

আজ বুধবার জোহরের নামাজের পর চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে প্রয়াত আজাদ তালুকদারের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কফিন নিয়ে যাওয়া হবে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে। দুপুর আড়াইটায় সেখানে দ্বিতীয় জানাজার পর মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার উত্তর পদুয়ায়। সেখানে আসরের নামাজের পর তৃতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...