রবিবার, ২৮ জুন ২০২৬

দেশে করোনায় ২০ জনের মৃত্যু, আক্রান্ত ১৫ হাজার ৪৪০

- Advertisement -
Single page 1st Paragraph

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছে। এদের মধ্যে পুরুষ ৮ জন ও নারী ১২ জন। এ সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকালের চেয়ে করোনা সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৩৯ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৩১ দশমিক ৯৮ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৩৩ দশমিক ৩৭ শতাংশ।
এতে আরও বলা হয়েছে, আজ ২০ জনসহ এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ৪৬ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জন। গতকাল ৪৯ হাজার ৪২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৫ হাজার ৮০৭ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ৯৪৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ১৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৮ হাজার ১১৩ জন। শনাক্তের হার ২৯ দশমিক ৮৪ শতাংশ। গতকাল এই হার ছিল ২৯ দশমিক ২৪ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে।

আজ ঢাকা বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী ও সিলেট বিভাগে ২ জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছে। তবে খুলনা ও রংপুর বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন। সুস্থ্যতার হার ৮৮ দশমিক ৬৩ শতাংশ।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...