বুধবার, ৮ জুলাই ২০২৬

শৈলী প্রকাশন আয়োজিত ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ বইমেলা শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

শোকাবহ আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শৈলী প্রকাশন আয়োজন করেছে ১৫ দিন ব্যাপি ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ শিরোনামে সেমিনার, কবিতা পাঠ ও বইমেলা। মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে উদ্বোধনী দিনের সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গবেষক মুহাম্মদ শামসুল হক। শৈলীর প্রকাশক বাচিক শিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি সাংবাদিক হাফিজ রশিদ খান, সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির। সূচনা বক্তব্য দেন শৈলী প্রকাশনের উপদেষ্টা কবি সাংবাদিক রাশেদ রউফ। স্বরচিত কবিতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কবি সাথী দাশ, আবৃত্তি করেন পড়শী পাল।
সভাপতির বক্তৃতায় প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। তিনি ছিলেন বাঙালি জাতির পথ প্রদর্শক। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে নির্যাতিত নিপীড়িত পরাধীন বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু এখনো অনাবিষ্কৃত ব্যক্তিত্ব। তাঁকে আবিষ্কার করতে হলে আরো শত বছর চলে যাবে। বঙ্গবন্ধু নিজেকে এমনভাবে গড়ে তুলেছিলেন যার ফলে তিনি হয়ে উঠেন বিশ্ব ব্যক্তিত্ব। সমাজকল্যাণ, মানবকল্যাণ ও মানুষের সেবা এসব ছিল বঙ্গবন্ধুর প্রথম পাঠ। বঙ্গবন্ধু ধার্মিক ছিলেন তবে ধর্মান্ধ ছিলেন না। তিনি আধুনিক, বিজ্ঞানমনস্ক ও গুণগত শিক্ষার উপর জোর দিয়ে বাঙালি অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছেন।
সেমিনারের মূল প্রবন্ধকার মুহাম্মদ শামসুল হক বলেন, মনুষ্যত্ব তথা মানবতা বোধের ওপর সব সময় গুরুত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। মানুষের প্রতি অমানবিক কোনো আচরণ কিংবা অবহেলা দেখলে তিনি বিচলিত হয়ে পড়তেন। এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য দলীয় কর্মী বা বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাবধান করে দিতেন, আকুতি জানাতেন। বঙ্গবন্ধু মানুষের প্রতি সহানুভুতিশীল আচরণ এবং সেবার ক্ষেত্রে ধনী-গরিব ভেদাভেদ না করার জন্য নির্দেশ দিতেন। ছাত্রদেরও সব সময় নৈতিক আদর্শে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। আত্মশুদ্ধি, আত্মসমালোচনা ও মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন।
আজকের অনুষ্ঠান : বুধবার ২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ শিরোনামে সেমিনার, কবিতা পাঠ ও বইমেলার দ্বিতীয় দিনের সেমিনারের বিষয় : বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তা। এতে মূলপ্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক কানাই দাশ। সভাপতিত্ব করবেন অধ্যাপক ফাউজুল কবির। আলোচনায় অংশ নেবেন কবি কমলেশ দাশগুপ্ত, কবি কামরুল হাসান বাদল ও অধ্যাপক মুহাম্মদ ইসহাক। সূচনা বক্তব্য রাখবেন জাহাঙ্গীর মিঞা। কবিতা ও ছড়া পাঠ, আবৃত্তি করবেন অরুণ শীল, আকতার হোসাইন, কামরুন ঋজু, বদরুননেসা সাজু, আজিজ রাহমান, আজিজ কাজল, অমিত বড়ুয়া, অনুপমা অপরাজিতা, অপু বড়ুয়া, আখতারুল ইসলাম, অপু চৌধুরী, গৌরীপ্রভা দাশ, পুষ্পিতা সেন, অভি ওসমান, রশীদ এনাম, অর্চনা রানী আচার্য।

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...