বুধবার, ৮ জুলাই ২০২৬

প্রদীপ প্রজ্বালনে চট্টগ্রামে শোকাবহ আগস্টের কর্মসূচি শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে চট্টগ্রামে শোকাবহ আগস্টের কর্মসূচি শুরু করেছে সেক্টর কমান্ডারস ফোরাম।

সোমবার সন্ধ্যায় নগরীর লালদিঘী ময়দানে ঐতিহাসিক ছয় দফা মঞ্চে ‘শোকের আধাঁরে দীপ জ্বলে ওঠে পিতা তোমারই ছায়ায়’ শীর্ষক স্মরণ অনুষ্ঠান করে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১। সংগঠনের জেলা ও মহানগর শাখার এ কর্মসূচিতে অংশ নেয় ‘বৃহত্তর চট্টগ্রাম মুক্তিযুদ্ধের প্রজন্ম’ সংগঠনের নেতাকর্মীরাও।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, ‘বঙ্গবন্ধু মিশে আছে বাঙালির বিশ্বাস আর চেতনায়। বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য। সমকালীন বিশ্বে মুক্তিকামী মানুষের শ্লোগানের একটিই নাম- শেখ মুজিব।’

সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, ‘সাম্রাজ্যবাদী শক্তি এবং দেশের অভ্যন্তরে স্বার্থবাদী চক্রের সুদূরপ্রসারী চক্রান্ত-ষড়যন্ত্রের ফল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাÐ। একটি স্বাধীন তদন্ত কমিশন করে হত‍্যাকাণ্ডের পূর্বাপর ষড়যন্ত্র ও জেনারেল জিয়াসহ এই বর্বরতার নেপথ্য কুশীলবদের স্বরূপ জাতির সামনে তুলে ধরা সময়ের দাবি।’

সংগঠনের চট্টগ্রাম মহানগরের সভাপতি সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দিলোয়ারা ইউসুফ, সংগঠনের মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বাদশা মিয়া, মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি আবদুল মালেক খান, নির্বাহী সভাপতি সাইফুন নাহার খুশী, সেক্টর কমান্ডারস ফোরামের সাহেদ মুরাদ শাকু, হাজী সেলিম রহমান, জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দিন, মঈনুল আলম খান, পংকজ রায়, কামাল উদ্দিন, ফজলুল হক সিদ্দিকী, নুরুল হুদা চৌধুরী, রাজীব চন্দ, দীপন দাশ, মোস্তাফিজুর রহমান বিপ্লী হোসেন সালাউদ্দিন, ফারজানা মিলা, কোহিনুর আকতার, নাসির আলী পান্না, শফিকুর রহমান, আরিফ মঈনুদ্দিন, কামরুল আজম টিপু।

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...