শনিবার, ২৭ জুন ২০২৬

সন্দ্বীপে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা কবি বেলাল মোহাম্মদের স্মরণ সভা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

 সন্দ্বীপের কৃর্তি সন্তান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা, শব্দ সৈনিক, স্বাধীনতা পদক ২০১০ এ ভূষিত কবি বেলাল মোহাম্মদ এর ১০ম মৃত্যু বার্ষিকীতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ জুলাই সন্ধ্যায় বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যেগে ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সৌজন্যে আয়োজিত সভায় বক্তারা বলেন তিনি ছিলেন দেশের প্রথম সারির গর্বিত সন্তান। তিনি স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন ১৯৭১ সালে আর স্বাধীনতা পদক পেলেন ২০১০ সালে। ৩৯ বছর পর তাকে মুল্যায়ন করা থেকে অনুমেয় হয় এই সমাজে বেলাল মোহাম্মদের মত গুনীজনরাও কত বেশি উপেক্ষিত। ২০১০ সালে সন্দ্বীপে তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনায় তিনি বলেছিলেন অর্থনৈতিক মুক্তির জন্য এ প্রজম্মকে আরেকটি যুদ্ধ করতে হবে, সময় এসেছে অর্থনেতিক মুক্তি অর্জনে আরেকটা যুদ্ধ করার। এনাম নাহার মোড় সংলগ্ন হোটেল তাজের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন।স্মরণ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার মোঃ শহিদুল্ল্যাহ, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, সন্দ্বীপ সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি কাজী শামসুল আহসান খোকন, আজিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়, কবি ও প্রাবন্ধিক নীলাঞ্জন বিদ্যুৎ, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু, কবি মোস্তফা হায়দার,জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি বাদল রায় স্বাধীন,বিশিষ্ট ব্যাবসায়ী আসিফ আকতার, মাইটভাংগা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক চারু মিল্লাত, কাউছার মাহামুদ দিদার,ও জামাল আবদুল নাছির শাহী, সদস্য মাহমুদুর রহমান, আবদুল হামিদ,বিশিষ্ট সংগঠক কার্তিক চক্রবর্তী প্রমুখ।সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব পুস্পেন্দু মজুমদার।

উল্লেখ্য যে বক্তারা আরো বলেন কবি বেলাল মোহাম্মদের প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৭৩ টি।তার বেঁচে থাকা অবস্থায় আমরা দেশের প্রকৃত স্বাধীনতার ঘোষনা পত্রের ইতিহাস জানতে পেরেছি বলে একটি বিতর্কিত অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। অথচ বর্তমান রাজনৈতিক লিডাররা তার কারনে লাভবান হলেও তারা এই মহান ব্যক্তিকে নিয়ে কখনো কোন স্মরন সভা বা তার জন্মবার্ষিকী কিছুই উদযাপন করেনি।যা আমাদের বাঙ্গালী জাতির জন্য কলংকিত অধ্যায়।২০১৩ সালের ৩০ জুলাই তিনি ঢাকায় মৃত্যু বরণ করেন।মৃত্যু পরবর্তী তার দেহ গবেষনার জন্য আগেই বিনা শর্তে দান করে গেছেন পিজি হাসপাতালে, এবং তার পুরস্কারের কোন টাকা তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেনি কখনো।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...