মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

পাকিস্তানে জেইউআই–এফের সম্মেলনে বিস্ফোরণ, নিহত ৩৫

- Advertisement -
Single page 1st Paragraph

পাকিস্তানের জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) সম্মেলনে ভয়াবহ বোমা হামলার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইশতাধিকের বেশি মানুষ। রোববার খাইবার পাখতুনখোয়ার বাজুয়ায় এ ঘটনা ঘটে।

বাজুয়ায় জেলা জরুরি কর্মকর্তা সাদ খান নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খারের জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে মারা গেছেন। আহত ব্যক্তিদের পেশোয়ার এবং টাইমারেরার হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন ঘটনাস্থলে জড়ো হচ্ছেন। অ্যাম্বুলেন্সগুলো আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পৌঁছাচ্ছে। কিছুক্ষণ পর পুলিশ সদস্যরা এলাকাটি ঘেরাও করে ফেলে।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন ঘটনাস্থলে জড়ো হচ্ছেন। অ্যাম্বুলেন্সগুলো আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পৌঁছাচ্ছে। কিছুক্ষণ পর পুলিশ সদস্যরা এলাকাটি ঘেরাও করে ফেলে।

আহতদের মধ্যে একজন জিও নিউজের ক্যামেরাম্যান সামিউল্লাহ রয়েছে এবং তাকে লোয়ার দিরের জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কারণ তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রদেশটির পুলিশ বিভাগের পরিদর্শক জেনারেল আখতার হায়াত বার্তা সংস্থা এএফপিকে বলেন, সমাবেশে ওই রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতার ভাষণ দেয়ার কথা ছিল। তবে, তিনি সমাবেশস্থলে পৌঁছানোর আগেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনার তদন্ত দাবি করে হামদুল্লাহ বলেন, আমাদের কর্মীদের টার্গেট করার আগেও এমন ঘটনা ঘটেছে। আমরা পার্লামেন্টে এ নিয়ে আওয়াজ তুলেছি। কিন্তু কোনও ব্যবস্থা নেয়া হয়নি।

হামদুল্লাহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা প্রদানের জন্য প্রাদেশিক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

জামায়াত-ই-ইসলামি সিনেটর মুশতাক আহমেদও বিস্ফোরণের নিন্দা করেছেন। নিহতের ঘটনায় শোক জানিয়েছেন তিনি।

সমাবেশের ভিতরে বোমা বিস্ফোরণটি ঘটেছে বলে জানা গেছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এলাকাটি ঘিরে রেখেছে। পুলিশ এখনও বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে পারেনি। সূত্র: জিও নিউজ

 

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...