রাউজান প্রেসক্লবের সাবেক সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এম জাহাঙ্গীর নেওয়াজ এর পিতা মরহুম এ এইচ এম মুসলিম মিয়ার ৩৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইসালে সওয়াব মহফিল খতমে গাউছিয়া মিলাদ শরীফ গত শনিবার ১০ এই মহরম মরহুমের নিজ বাড়িতে সাংবাদিক এম জাহাঙ্গীর নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাওলানা মুহাম্মদ শাহ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মধ্য বেতাগী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আল কাদেরী, প্রধান আলোচক ছিলেন রাউজান গশ্চি হাচিঁ ফকির (র:) মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ ইলিয়াস করিম আলকাদেরী, বিশেষ অতিথি ছিলেন পশ্চিম বেতাগী খাজা গরীবে নেওয়াজ (রহ:) নুরানী একাঢেমীর প্রধান ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মুহাম্মদ মুস্থাফা কামাল আল কাদেরী, বিশেষ অথিতি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢেমিছড়া জাম মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আজিম উদ্দিন আল কাদেরী, মাওলানা মুহাম্মদ নেচার উল্ল্যাহ, হাফেজ মুহাম্মদ হাসান, মাষ্টার ওসমানগণী, হাফেজ মমতাজুল হক, হাফেজ আলম, ইসালে সওয়াব মাহফিলে বক্তারা বলেন মরহুম মুসলিম মিয়া এসি ল্যাণ্ড অফিসে চাকুরীরত অবস্তায় সৎ এবং নিষ্টার সাথে কাজ করেছেন তাহার জীবনে অবৈধ এক পয়সা ও কামাই করেননি রাঙ্গুনিয়া বেতাগীতে সৎ আর্দশ্ ব্যক্তি হিসেবে সরবাধিক পরিচিত ছিলেন ।
তিনি সর্বদা শহীদী মৃত্যু কামনা করতেন এই জন্য তিনি ১০ ই মহরমের এই দিনে মহান রাব্বুল আলামিনের ডাকে সারাদেন। মাহফিলে মিলাদ কিয়াম শেষে দেশ ও মানবতার কল্যাণে আল্লাহর রহমত কামনা করা হয়।

