বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

মিরসরাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শহীদুল ইসলাম (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুলাই) বিকাল ৪টায় রাজধানীর হাইটেক মাল্টি কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিরসরাই সদর ইউনিয়নের (৫ নং) ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শহীদুল ইসলাম মিরসরাই সদর (৯ নং) ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্রীপুর এলাকার বশির উল্লাহ ভূঁইয়া বাড়ির মৃত মকছুদ আহম্মদের ছেলে। শহীদুল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মতিঝিল হেড অফিসের স্টক এক্সচেঞ্জের অফিসার পদে কর্মরত ছিলেন।

নিহতের ভাতিজা ইকবাল হোসেন বলেন, এখন থেকে ৫-৬ দিন আগে আমার কাকা শহীদুল ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর হাইটেক মাল্টি কেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তার মৃত্যু হয়। তার দুটি ছোট কন্যা সন্তান রয়েছে। অল্প বয়সে বাবাকে হারিয়ে তারা এতিম হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মিরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর এলাকায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...