মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

আগামী মাসে থাইল্যান্ডে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন : কন্যা

- Advertisement -
Single page 1st Paragraph

থাইল্যান্ডের ধনকুবের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা আগামী ১০ আগস্ট দেশে ফিরবেন। স্বেচ্ছায় দীর্ঘ ১৫ বছর ধরে নির্বাসিত থাকার পর তিনি দেশে ফিরে আসছেন। বুধবার তার কন্যা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
৭৪ বছর বয়সী এ টাইকুন অপরাধমূলক একাধিক অভিযোগের মুখে থাকলেও তিনি অনেক দিন ধরে দেশের ফিরে আসার ব্যাপারে তার ইচ্ছার কথা বলে আসছেন। তিনি বারবার বলছেন যে তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ রাজনৈতিভাবে উদ্দেশ্য প্রণোদিত। তিনি দুইবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন।
থাকসিন হচ্ছেন থাইল্যান্ডের সামরিকপন্থী ও রাজতন্ত্রবাদী প্রতিষ্ঠানের জন্য মাথাব্যাথার কারণ এবং তার প্রত্যাবর্তন ইতোমধ্যে দেশটির উত্তেজনাপূর্ণ হয়ে ওঠা রাজনৈতিক পরিস্থিতিকে আরো উদ্দীপ্ত করতে পারে।
গত মে মাসের নির্বাচনে জয়লাভের পর সামরিক প্রাধান্য বিশিষ্ট সিনেট মুভ ফরওয়ার্ড দলের (এমএফপি) প্রধানকে প্রধানমন্ত্রী হতে বাধা দেওয়ায় দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
থাকসিনের জন্মদিন বুধবার তার কন্যা পেতংটার্ন সিনাওয়াত্রা তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি যা লিখতে যাচ্ছি তা আমি বিশ্বাস করতে পারছি না। আমার বাবা আগামী ১০ আগস্ট ডন মিউং বিমানবন্দরে ফিরে আসছেন।’
পেতংটার্ন পিউ থাই দলের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে একজন প্রার্থী ছিলেন। গত নির্বাচনে দলটি দ্বিতীয় হয়। থাইল্যান্ডের সরকার গঠনে এমএফপি বাধাপ্রাপ্ত হওয়ায় এখন পিউ থাই দলটি সরকার গঠনের চেষ্টা করছে।
তিনি লিখেছেন, বাবা দেশে ফিরে আসছে এমনটা ভেবে ‘আমার হৃদয় এবং আমাদের পরিবারের সকলে অভিভূত, খুশি এবং উদ্বিগ্ন। তবে আমার বাবার সিদ্ধান্তকে সম্মান করি।’
মে মাসের নির্বাচনের কয়েক দিন আগে থাকসিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলেন যে, তিনি ‘তার জন্মদিনের আগে’ থাইল্যান্ডে ফিরবেন কারণ তিনি ক্রমেই বৃদ্ধ হচ্ছেন। এমন অবস্থায় তিনি তার নাতি-নাতনিদের সাথে সময় কাটাতে চান।
২০০৮ সালে দুর্নীতির অভিযোগে থাকসিনের অনুপস্থিতিতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়। তারপর তিনি আরো অনেক মামলার মুখে পড়েন। তবে মে মাসে থাকসিন বলেন, তিনি আদালতের মুখোমুখী হতে প্রস্তুত রয়েছেন।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...