সোমবার, ২ নভেম্বর ২০২৬

মীরসরাইয়ে ট্রাককে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা খেয়ে প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছে। এইসময় আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা আরো ৩ জন।

বুধবার ভোরে উপজেলার হাদি ফকিরহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাড়ির ড্রাইভার কুমিল্লা বুড়িচং উপজেলার পূর্বমারা এলাকার মো. সোবহানের ছেলে মাহবুব (৩৫), গাড়ির যাত্রী একই এলাকার ফুল মিয়ার ছেলে মো. মনির (৪৫)। আহতরা হলেন- গাড়িতে থাকা যাত্রী নিহত মনিরের স্ত্রী মৌসুমী, তাদের দুই সন্তান মেজবা ও মাহতাব। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, ভোরে কক্সবাজার থেকে কুমিল্লায় যাওয়ার পথে মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির প্রাইভেটকারটি ধাক্কা দিলে চালকসহ দুইজন ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতের রয়েছে। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই প্রাইভেটকারচালক মাহবুব ও যাত্রী মো. মাইনুদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের সব খবর

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার নির্বাচন...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত এবং অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা...

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ছিলেন একজন বুজুর্গ ও সুফীবাদী ব্যক্তি

অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.) দরবার শরীফে জিয়ারাতে আউলিয়া ও দোয়া মাহফিল আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান ও...

সর্বশেষ

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের...

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ছিলেন একজন বুজুর্গ ও সুফীবাদী ব্যক্তি

অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.)...

প্রফেসর প্রিয়তোষ শীলের ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের কৃতীসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও চট্টগ্রাম...

চুয়েটে সর্বাত্মক একাডেমিক শাটডাউন আজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসির রুটিন দায়িত্ব...

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান...