শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

পুরস্কার নিয়ে কটাক্ষের শিকার শ্রাবন্তী

- Advertisement -
Single page 1st Paragraph

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজের পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে সমোলোচনার শীর্ষে থাকেন তিনি। তবে এবার পুরস্কার জিতেও সমালোচনার কবলে শ্রাবন্তী। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মহানায়ক সম্মান পান শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

এই সম্মান পাওয়ার পর শ্রাবন্তী ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, বাংলা চলচ্চিত্রশিল্পে আমার অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে, আমাদের প্রিয় দিদির কাছ থেকে লোভনীয় ‘মহানায়ক’ পুরস্কার পেয়ে আমি অত্যন্ত সম্মানিত এবং উচ্ছ্বসিত। এভারগ্রিন ম্যাটিনি আইডল শ্রী উত্তম কুমারের স্মরণে পুরস্কার গ্রহণ করলাম। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ আমার ভক্তদের।

শ্রাবন্তীর এই পোস্টের নিচে নেটিজেনরা শুভেচ্ছা জানাচ্ছেন। আবার নেটিজেনদের কেউ কেউ শ্রাবন্তীকে সমালোচনা করতেও ছাড়েনি। একজন নেটিজেন লেখেন, এই সন্মান টার আর সন্মান থাকলো না। মুড়ি মুড়কির মতো বিলি হচ্ছে মহানায়ক সন্মান।

অনেকেই শ্রাবন্তীকে কটাক্ষ করে বলেছেন, প্রথমে বর বদল, তারপর দল বদল! অনেকে আবার শ্রাবন্তীকে উদ্দেশ্য করে লিখেছেন, বিজেপির ছিলেন, এবার পুরস্কারের জন্য তৃণমূল হয়ে গেলেন!

তবে এ বিষয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী। বরং এসবকে উপেক্ষা করে জিতু কামালের সঙ্গে জুটি বেঁধে নতুন সিনেমার জন্য লন্ডনে শুটিং করেছেন শ্রাবন্তী। সূত্র: সংবাদ প্রতিদিন

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...