সোমবার, ২ নভেম্বর ২০২৬

বিসিপিসির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন রিয়াদুল মামুন সোহাগ

- Advertisement -
Single page 1st Paragraph

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ” নির্বাহী সম্পাদক ” রিয়াদুল মামুন সোহাগ।তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পৌরসভা ৬নং ওয়ার্ডের কৃতি সন্তান।

তার পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাষ্টার রফিকুল ইসলাম।বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাষ্টার রফিকুল ইসলাম এবং রওশন আরা বেগমের ৬ষ্ঠ সন্তান এই রিয়াদুল মামুন সোহাগ। ২০১০ সাল থেকে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকায় কাজ শুরু করেন।প্রথমে সন্দ্বীপ প্রতিনিধি হিসেবে কাজ শুরু করলেও আস্তে আস্তে নিজের মেধাকে কাজে লাগিয়ে বর্তমানে দুই মেয়াদে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ” নির্বাহী সম্পাদক ” হিসাবে অত্যান্ত সম্মানের সাথে কাজ করে যাচ্ছেন। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ” নির্বাহী সম্পাদক ” ছাড়াও জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকায় ” বার্তা সম্পাদক ” হিসাবে কর্মরত আছেন।এছাড়া গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসাবেও কাজ করে যাচ্ছেন। এই বিষয়ে রিয়াদুল মামুন সোহাগের সাথে কথা বললে তিনি জানান,দীর্ঘদিন ধরে সাংবাদিক পেশায় কাজ করে যাচ্ছি।আমার নিউজ গুলো দেখলেই বুঝতে পারবেন পক্ষপতিত্বের ছায়াও নেই।সব সময় সত্য তুলে ধরার চেষ্টায় থাকি তাতে কার পক্ষে গেলো আর কার বিপক্ষে গেলো তা নিয়ে কোন মাথাব্যথা নেই আমার।

তিনি আরো বলেন,আমার সাংবাদিকতা শুরু হয়েছিলো সাপ্তাহিক জনতার খবর পত্রিকার সম্পাদক সাংবাদিক মরহুম শামসুল হুূদার হাত ধরে।তিনিই আমাকে শিখিয়েছেন কিভাবে সংবাদ লিখতে হয়।আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।তিনি এখন সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করে যেতে চান বলে জানিয়েছেন। বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে রিয়াদুল মামুন সোহাগকে মনোনীত করার বিষয়ে উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন,উনাকে যতটুকু জানি তিনি সাংবাদিকদের আপদে বিপদে সব সময় এগিয়ে আসেন।আমি আসা করি সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখতে পারবেন।

এই বিভাগের সব খবর

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার নির্বাচন...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত এবং অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা...

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ছিলেন একজন বুজুর্গ ও সুফীবাদী ব্যক্তি

অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.) দরবার শরীফে জিয়ারাতে আউলিয়া ও দোয়া মাহফিল আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান ও...

সর্বশেষ

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের...

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ছিলেন একজন বুজুর্গ ও সুফীবাদী ব্যক্তি

অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.)...

প্রফেসর প্রিয়তোষ শীলের ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের কৃতীসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও চট্টগ্রাম...

চুয়েটে সর্বাত্মক একাডেমিক শাটডাউন আজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসির রুটিন দায়িত্ব...

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান...