শনিবার, ২৭ জুন ২০২৬

সন্দ্বীপে পানিতে ডুবে মৃত্যু পরিহার দিবস উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

শিশু ও কিশোরদের পানিতে ডুবে মৃত্যু বর্তমানে একটি জাতীয় সংকট। উক্ত বিষয়ে জন সচেতনতা বৃদ্ধি করতে DisasterAction And Development Organaization ( দাদু) এক কর্মশালা আয়োজন করেছে ।
কর্মশালায় মুল প্রবন্ধ পাঠ করেন প্রফেসর ডক্টর মোঃ ইদ্রিস আলম -ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ চট্টগ্রাম বিশ্ব বিশ্ব বিদ্যালয় বাংলাদেশ ও প্রধান নির্বাহী দাদু, বাংলাদেশ। ২৫ জুলাই সকালে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন,ওসি তদন্ত মোঃ জাকির হোসেন,অন্যান্যদে মধ্যে বক্তব্য রাখেন-অধ্যক্ষ মুকতাদের আজাদ খান,সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির,কবি ও গীতিকার কাজী শামসুল আহসান খোকন,সাংবাদিক ইলিয়াস কামাল বাবু,,ডাঃ মোহাম্মদ শাহজাহান, সন্দ্বীপ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন, সহ-সভাপতি সুফিয়ান মানিক,সাংবাদিক চারু মিল্লাত,সংগঠক খোদাবক্স সাইফুল ও শিক্ষক,সাংবাদিক,সংস্কৃতি এবং এনজিও কর্মী সহ বিভিন্ন প্রতিনিধি বৃন্দ।অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সাধারন সম্পাদক ইলিয়াস সুমন। কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয় ছিলো Anyone Can Drown, No One Should. কর্মশালা শেষে সকল অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হয়। মূল প্রবন্ধকার ও বক্তারা বলেন পানিতে ডুবে শিশু মৃত্যু পরিহারযোগ্য,প্রয়োজন সচেতনতা, তদারকি, পানি থেকে সুরক্ষা কৌশল এবং শিশু উন্নয়ন কর্মসূচী।তারা আরো বলেন পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ করতে ছয়টি প্রতিকার ব্যবস্থা রয়েছে সেগুলো হলো প্রাক স্কুল বয়সী শিশুদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন, সাঁতার শেখানো, বন্যা ও অন্যান্য পানি সংগঠিত দূর্যোগ থেকে রক্ষা, পানি থেকে শিশুদের নিরাপদে উদ্ধার, বোট,জাহাজ এবং ফেরিতে নিরাপদে যাতায়াত ইত্যাদি।

এই বিভাগের সব খবর

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

সর্বশেষ

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...