রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

১লা আগষ্ট থেকে শুরু হচ্ছে আবার ঢাকা- নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল,স্বস্তি জনমনে

- Advertisement -
Single page 1st Paragraph

অবশেষে স্বস্তির খবর পেলো নারায়ণগঞ্জবাসী।আবার ট্রেন চলাচল শুরু হবে ঢাকা-নারায়ণগন্জ রুটে।প্রায় আট মাস বন্ধ থাকার পর আগামী ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেল পথে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে শুরু হবে ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্পের কাজও।আজ ২৫শে জুলাই মঙ্গলবার ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন ও পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে চাষাঢ়ায় গণমাধ্যমকে মন্ত্রী এসব কথা জানান। মন্ত্রী বলেন, পদ্মা সেতুর রেল লাইনের সঙ্গে সমন্বয় করতে গিয়ে ডুয়েল গেজ লাইনের কাজে সময়ক্ষেপণ হয়েছে। তবে ডুয়েল গেজ সিঙ্গেল লাইনটি ডাবল লাইনে উন্নীত হচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন-পুরাতন দুইটি লাইনের প্রকল্পের কাজ এক সঙ্গে এগিয়ে চলছে। আগামী বছরের জুন মাসে ডাবল লাইনের কাজ শেষ হবে।  মন্ত্রী আরও বলেন,এখন কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রায়াল লেন শুরুর প্রক্রিয়া চলছে।

২০২৪ সালের মধ্যে পদ্মা সেতুর রেল লাইনের কাজ শেষ করার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রায়াল পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হবে। অক্টোবরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করবেন।  এসময় পদ্মা সেতুর রেল লাইন প্রকল্পের পরিচালক আফজাল হোসেন, ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল গেজ লাইনের প্রকল্প পরিচালক সেলিম রউফ, বিআরএম সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।পদ্মা সেতুর রেল লাইন প্রকল্পের পরিচালক আফজাল হোসেন জানান, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার লাইনের মধ্যে ৭৯ কিলোমিটার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী এক মাসের মধ্যে বাকি শেষ হবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে ট্রায়াল শুরু হতে পারে।

উল্লেখ্য,ঢাকা-নারায়ণগন্জ রুটটি নারায়ণগঞ্জবাসীর জন্য আশীর্বাদ স্বরুপ ছিলো।তুলনামূলক সড়ক পথের চাইতে তিন ভাগের একভাগ খরচে রাজধানীতে যাতায়াত করা যায় ট্রেনে।কমপক্ষে বিশ হাজার মানুষ এই রুটে প্রতিদিন যাতায়াত করেন।সংস্কারের জন্য গত ডিসেম্বরের শেষ দিকে বন্ধ করা হয়েছিলো এই রুটে ট্রেন চলাচল।তারপর থেকে নারায়ণগঞ্জবাসীর অপেক্ষা ছিলো এই রুট আবার চালু হবার।কেউ কেউ এই রুট আর চালু হবে কিনা সেই প্রশ্ন তুলেছিলেন।রেলমন্ত্রীর আজকের ঘোষণায় স্বস্তি ফিরে এসেছে নারায়ণগঞ্জবাসীর মাঝে।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...