বুধবার, ৮ জুলাই ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৪

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হলো। পাশাপাশি মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও ১১৪ জন আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৪১ জন।

আজ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজন মারা গেছে। সে কক্সবাজার জেলার উখিয়া থানা এলাকার বাসিন্দা মরিয়ম (৯)। ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ২৩ জুলাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরদিনই ২৪ জুলাই তার মৃত্যু হয়।’

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৬৫ এবং বেসরকারি হাসপাতালে ৪৯ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৭৪ রোগী।

সুজন বড়ুয়া জানান, জুলাই মাসে এক হাজার ৭৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হন; তাদের মধ্যে মারা গেছেন ১৪ জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু ৬। মে’তে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন।

এদিকে, আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা এক হাজার ৬৩০ জন এবং জেলার অন্যান্য এলাকার ৬১১ জন। এর মধ্যে পুরুষ আক্রান্ত এক হাজার ৪১ জন, নারী ৬৩৫ জন এবং শিশু ৫৬৫ জন। ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয় জন, নারী পাঁচ জন এবং শিশু ১৩ জন।

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...