মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

চাল রপ্তানির উপর ভারতের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বাজারকে প্রভাবিত করার আশংকা

- Advertisement -
Single page 1st Paragraph

অভ্যন্তরীণ মূল্য বৃদ্ধি এবং পরবর্তী ফসলের ফলনে ঘাটতির আশঙ্কার কারণে বিভিন্ন শ্রেণীর চালের রপ্তানির উপর ভারত কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা শস্যের বৈশ্বিক মূল্যকে প্রভাবিত করতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন আন্তর্জাতিক বাজার বিশেষজ্রা।যখন বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা ইতিমধ্যেই একটি উদ্বেগের বিষয়। ভারত বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ।বিশ্বব্যাপী মোট চাল বাণিজ্যের ৪০% ভারতের সাথে হয়।এর চালান প্রায় ১৪০টি দেশে যায়।

নিষেধাজ্ঞা ঘোষণা করে সরকার বলেছে সে দেশে দাম গত বছরের তুলনায় ১১.৫% এবং গত মাসে ৩% বেড়েছে। একটি বিবৃতিতে ভোক্তা বিষয়ক মন্ত্রনালয় বলেছে, ভারতীয় বাজারে নন-বাসমতি সাদা চালের পর্যাপ্ত প্রাপ্যতা নিশ্চিত করতে এবং অভ্যন্তরীণ বাজারে দামের বৃদ্ধি কমাতে রপ্তানি নীতি সংশোধন করেছে।তাঁরা বলছে,নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ইউক্রেনের গমের নিরাপদ পরিবহনের অনুমতি দেওয়ার জন্য রাশিয়া একটি চুক্তি থেকে সরে আসার কয়েকদিন পরই ভারত এই পদক্ষেপ নিচ্ছে।এই পদক্ষেপের ফলে দাম বেড়ে যেতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। বিশ্লেষকদের মতে, খাদ্য মূল্যস্ফীতির সাথে লড়াই করার কারণে ভারত শীঘ্রই বিধিনিষেধগুলি শিথিল করার সম্ভাবনা কম।

খাদ্যের দাম বৃদ্ধি সরকারের জন্য একটি খুবই সংবেদনশীল বিষয়।কারণ দেশটিতে এই বছরের শেষের দিকে কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে নির্বাচন এবং আগামী এপ্রিলে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে।চাল এবং গমের দাম এমন একটি দেশে বিশেষ উদ্বেগের বিষয়,যেখানে খাদ্যশস্য নিম্ন-আয়ের মানুষের খাদ্যের একটি প্রধান অংশ। ভারত গত বছর থেকে কৃষিজাত দ্রব্য রপ্তানি কঠোর করছে।এছাড়া এক বছরেরও বেশি আগে গম রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ ভারতে ১৪০ কোটি মানুষের জন্য পর্যাপ্ত ধানের মজুদ রয়েছে।সেখানে একটি অনিয়মিত বর্ষা মৌসুম পরবর্তী ফসলের ক্ষতি করতে পারে, যা জুনে রোপণ করা হয়েছিল এবং সেপ্টেম্বরে কাটা হবে বলে আশা রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে দেশের উত্তরে ভারী বৃষ্টিপাতের কারণে প্রধান ধান উৎপাদনকারী অঞ্চলে বন্যা দেখা দিয়েছে।অন্যদিকে দক্ষিণে অনাবৃষ্টির ফলে অনেক কৃষক ফসল রোপণ করতে পারছে না। সূত্র:-ভয়েস অফ আমেরিকা ও এনডিটিভি।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...