বুধবার, ৮ জুলাই ২০২৬

পদযাত্রা থেকে নৌকার নির্বাচনী ক্যাম্পে হামলা : দুই মামলায় আসামি ৬০০

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে দুইটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার খুলশী থানায় মামলা দুইটি দায়ের করা হয়। আরিফুল ইসলাম নামে এক আওয়ামী লীগ কর্মীর দায়ের করা মামলায় অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। খুলশী থানা পুলিশের এসআই মো. শাহেদ খানের দায়ের করা মামলায় ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। হামলার সময় আটক ২৫ জনকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বিএনপির দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘নির্বাচনী কার্যালয়ে হামলা এবং সরকারি সম্পত্তি বিনষ্ট ও সরকারি কাজে বাধা দানের ঘটনায় দুইটি মামলা দায়ের হয়েছে। একটি মামলায় কারও নাম উল্লেখ না করে ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। অন্যটিতে ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন গ্রেপ্তার রয়েছে।’

বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীতে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। পদযাত্রা শেষে ফেরার পথে বিএনপির একদল নেতাকর্মী নগরীর ওয়াসা মোড়ে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা করে। এ সময় প্রচারণার গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি নগরীর কোতোয়ালী থানার নূর আহমদ সড়কে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন ভাঙচুর করে।

এদিকে বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করতে গেলে নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। এ প্রসঙ্গে অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী বলেন, ‘বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বাদীকে নিয়ে আইনজীবীদের একটি প্রতিনিধি দল কোতোয়ালী থানায় যাই। বাদীকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। প্রায় ৪৫ মিনিট বসিয়ে রাখার পর কর্তব্যরত কর্মকর্তা মামলা নিতে অস্বীকৃতি জানান। এখন আমরা বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবো।’

তবে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদার বলেন, ‘মামলা নেওয়া হবে না, তা বলা হয়নি। তারা এসেছিলেন। আওয়ামী লীগের কর্মসূচি থাকায় থানার ওসিসহ সব সিনিয়র কর্মকর্তারা সেখানে ব্যস্ত। তাই তাদেরকে রাতে আসতে বলেছি। মামলা নেওয়ার মতো ঘটনা হলে অবশ্যই মামলা নেওয়া হবে।’

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...