শনিবার, ২৭ জুন ২০২৬

সন্দ্বীপে ভাইস চেয়ারম্যান পদে ওমর ফারুক বিজয়ী

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে ১৯ জুলাই।সারাদিন শান্তি পূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হলেও ভোটারের উপস্থিতি ছিলো খুবই কম,ভোট প্রদানে আগ্রহ ছিলোনা ভোটারদের।

১৯ জুলাই সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে নিরুত্তাপ ভাবে। প্রশাসনের ভুমিকা ছিলো খুবই কঠিন।তাই দুই একটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ ছাড়া নির্বাচনে তেমন কোন গোলযোগ বা বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি।ফলাফলে দেখা যায় ৮৬ টি কেন্দ্রের মধ্যে উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোঃ ওমর ফারুক পেয়েছেন ১৫০০৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম জিল্লু পেয়েছেন ১৩১১০ ভোট, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সন্দ্বীপী পেয়েছেন ৩০৯৮ ভোট, নির্বাচনে প্রদত্ত ভোটের হার ১৩.১৩%। দুই লক্ষ ৩৯ হাজার ৬১০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩১২১৫ জন ভোটার।১৮৯৭ ভোট বেশী পেয়ে জয়লাভ করেছেন তালা মার্কা প্রতীকের প্রার্থী মোঃ ওমর ফারুক। উৎসাহ উদ্দীপনাহীন ভোটের কারনে সকালে ২/১ টি কেন্দ্রে ছোট লাইন থাকলেও ১০টার পর ভোটাররা প্রায় একা একা ভোট দিয়েছেন।

দায়িত্বরত প্রায় প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার পুলিশ ও আনসার সদস্যদের অলস সময় কাটাতে দেখা গেছে।ভোটারদের চেয়ে কর্মীর সংখ্যা ছিলো বেশী। বেলা ৪ টায় ভোট গ্রহনের পর প্রতিটি কেন্দ্রের ফলাফল সংগ্রহ করার পর আওয়ামীলিগ অফিসের হিসাব অনুযায়ী ওমর ফারুক ২২৭৩ ভোটে এগিয়ে থাকার ঘোষনায় বিজয় মিছিল বের হয়।এর পর ইব্রাহীম জিল্লু সমর্থিত চশমা প্রতীকের ভোটাররা ১১শ ভোটে নিজেরা এগিয়ে আছে দাবী করে উপজেলা পরিষদ ও নির্বাচন অফিসের সামনে দাবী নিয়ে অবস্থান ও বিক্ষােভ প্রদর্শন করে। কিন্তু নির্বাচন অফিসের গননায় ও ফলাফলে ১৫০৭ ভোটে ওমর ফারুককে বিজয়ী ঘােষনার পর তারা প্রতিবাদ মিছিল করে অবস্থান ত্যাগ করে। ফলাফল ঘোষনার পর নির্বাচিত ভাইস চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান জন্মাষ্টমী উদযাপন পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...