বুধবার, ৮ জুলাই ২০২৬

বিএনপির নেতা-কর্মীরা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে : মহিউদ্দিন বাচ্চু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে বিএনপির কর্মীদের হামলায় আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও নিরাপত্তা কর্মীসহ ১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। এছাড়াও প্রাইভেট কার, নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা ট্রাক ও ১০টি মোটরসাইকেলসহ মোট ১৪টি গাড়ি ভাঙচুরের অভিযোগ করেন তিনি।

বুধবার (১৯ জুলাই) রাত আটটার দিকে নগরের ওয়াসার মোড়ে প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার প্রতিবাদ জানাই।

কোনও পাল্টা কর্মসূচি পালন করা হয়নি। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ বন্ধুদের আহ্বান জানাই, আপনাদের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করেন।

নৌকার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, বিএনপির নেতা-কর্মীরা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। দেশের শান্তিশৃঙ্খলা নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী সাহেব পদযাত্রা নিয়ে যাওয়ার সময় আমাদের নির্বাচন অফিস আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। আমাদের নিরাপত্তা প্রহরীরা দেখেছে। আমাদের ভিডিও ফুটেজও আছে। আমীর খসরু মাহমুদের নির্দেশে আমাদের কার্যালয়ে হামলা করা হয়েছে। চট্টগ্রামে ৫০ বছরের ইতিহাসে কোনোদিন আওয়ামী লীগ পরাজিত হয়নি। আমাদের ওপর হামলা নিরবে সহ্য করবো, সেটা ভাবা আপনাদের ভুল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সফর আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনান, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক প্রমুখ।

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...