বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে চট্টগ্রামের যুবকের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ইয়াজ আহমেদ নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীর। ওই যুবকের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে বলে জানা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৮ জুলাই) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর ফক্স নিউজের।

পুলিশ বলছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালের দিকে মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের হ্যাম্পটন এভের ১১০০ ব্লকের একটি গ্যাস স্টেশনে কাজ করছিলেন ওই যুবক। এ সময় বাইরে দাঁড় করানো ইয়াজের গাড়ির কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে একদল সন্ত্রাসী। ইয়াজ তাদের বাধা দিলে এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়।

পরে পুলিশ এসে ইয়াজকে হাসপাতলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এই ঘটনায় জড়িত সন্দেহে জ্যাটাভিয়ন স্কট নামের ১৯ বছরের এক তরুণকে খুঁজছে পুলিশ। নিহত বাংলাদেশি যুবক ওই পেট্রোল স্টেশনেই কাজ করতেন।

এর আগে শনিবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের জর্জিয়ার হ্যাম্পটন শহরে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। হ্যাম্পটন হেনরি কাউন্টির আটলান্টা থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে অবস্থিত একটি ছোট শহর।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...