শনিবার, ২৭ জুন ২০২৬

নরোত্তম গোস্বামী সভাপতি,বিধান সম্পাদক

জন্মাষ্টমী পরিষদ সন্দ্বীপ শাখার সন্মেলন সম্পন্ন

 শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সন্মেলন ও কাউন্সিল অধিবেশন ২০২৩ সম্পন্ন হয়েছে বর্নাঢ্য কলেবরে।সভায় এমপি মাহফুজুর রহমান মিতার প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ও কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদের অংশ গ্রহন সন্মেলনকে গুরুত্ববহ ও উৎসব মুখর করে তুলেছে। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ঐক্যমতের ভিত্তিতে নরোত্তম গোস্বামীকে সভাপতি, ও মাষ্টার বিধান চন্দ্র দাস কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে আগামী ২ বছরের জন্য।এছাড়াও সভায় আগামী ১০ দিনের মধ্যে তাদের নেতৃত্বে একটি পুর্নাঙ্গ কমিটি তৈরি করে জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটির অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।
১৭ জুলাই দুপুরে এনাম নাহার মোড়স্থ ইসকন প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দিরে উক্ত সন্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন এমপি মাহফুজুর রহমান মিতা।টেলি কনফারেন্সে মহান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জন-প্রশাসন মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব তপন কুমার বনিক।মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক লায়ন তপন কান্তি দাস। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাস।প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশিষ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হারামিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন,সংগঠনের উপদেষ্ঠা মাষ্টার রনজিত কুমার শীল, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মাষ্টার রনজিত কুমার দাশ।অনুষ্ঠান সঞ্চালনা করেন মাষ্টার বিধান চন্দ্র দাশ ও কমল কান্তি রায়। সভায় বক্তারা বলেন অনেকে মুখে ঐক্যের কথা বললেও অন্তরে সবার দ্বিধা বিভক্তি থেকে যায়। তা কারো ব্যক্তিগত সম্পর্ক বা একেকজন একেকজনকে ভালোলাগার দৃষ্টিকোন থেকে। আবার অনেকে মনে প্রাণে ঐক্য চাইলেও সঙ্গদোষে পেরে উঠেননা। কিন্তু ধর্মীয় সংগঠনে এগুলো কোন মতে কাম্য নয়।তাই সবাই উদার চিত্ত না হলে নিজেরা আরো সংখ্যালঘু হয়ে যেতে হবে।

 

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...