শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি, শেভরণের প্যাথলজিক্যাল কার্যক্রম বন্ধ

- Advertisement -
Single page 1st Paragraph

ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ফি আদায় করায় চট্টগ্রামে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার শেভরণকে শোকজ করেছেন সিভিল সার্জন। পাশাপাশি প্যাথলজি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিকে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী সোমবার এক নোটিশে এ নির্দেশ দেন। নোটিশে বলা হয়, সরকার বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষার ফি ৩০০ টাকা নির্ধারণ করে দিলেও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড রোগীদের কাছ থেকে ডেঙ্গু এনএস ওয়ান পরীক্ষার ফি ১ হাজার ৬০০ টাকা ও আইজিজি বা আইজিএম পরীক্ষার ফি ১ হাজার ২০০ টাকা আদায় করছে—এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রমাণ পেয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং আগামী ৩ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিক্যাল পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, ‌‘এক রোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শেভরন ডায়াগনস্টিক ক্লিনিক্যাল ল্যাবরেটরির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো। আমরা তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি এবং আগামী ৩ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলেছি। নোটিশের জবাবের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের জিএম পুলক পারিয়াল বলেন, ‘নভেম্বরে সরকারি নির্দেশনা দেওয়ার পর থেকেই ডেঙ্গু পরীক্ষায় আমরা ৩০০ টাকা ফি নিই। আমাদের তখন থেকে আজ পর্যন্ত সব ডকুমেন্ট আছে। আমাদের একজন নতুন কর্মী ভুলবশত বেশি ফি নিয়েছিল ম্যানুয়ালি। একটাই ভুল হয়েছে। টাকাও ফেরত দেওয়া হয়েছে গ্রাহককে। অভিযোগের ভিত্তিতে সিভিল সার্জন মহোদয় নির্দেশ দিয়েছেন। উনারা কাল পরিদর্শনে আসবেন। আশা করি তখন বিষয়টি ক্লিয়ার হবে।’

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...