বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপ কালাপানিয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের টিটু পুনঃরায় চেয়ারম্যান নির্বাচিত

- Advertisement -
Single page 1st Paragraph

কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ভোটারদের উৎসব মুখর উপস্থিতির মধ্য দিয়ে সম্পন্ন হলো সন্দ্বীপ কালাপানিয়া ইউপি নির্বাচন।উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে পুনঃরায় নির্বাচিত হয়েছেন আওয়ামীলিগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আলীমুর রাজী টিটু।ভোটারদের মনের ব্যাপক জল্পনা, কল্পনা ও আতংক কাটিয়ে এমন সুস্থ নির্বাচন, ভোটারদের ব্যাপক উপস্থিতি ও উৎসব মুখর পরিবেশ সবাইকে অবাক করে দিয়েছে।

১৭ জুলাই অনুষ্ঠিত এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দুই প্রতিপক্ষ টানটান উত্তেজনায় প্রায় মুখোমুখি অবস্থানে থাকলেও কেন্দ্র সমুহের ভেতরে- বাহিরে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও স্ট্রাইকিং ফোর্সের জোরদার টহল অভিযান অব্যাহত থাকায় শেষমেষ শান্তিপূর্ণ ভাবেই এ নির্বাচনের সুন্দর সমাপ্তি ঘটে।ভোটে মোট ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদের জন্য মাঠে থাকলেও নিকটতম প্রতিদ্বন্ধিতায় আসে মাত্র ১ জন। তার নাম আবদুল কাদের, মার্কা টেলিফোন তার প্রাপ্ত ভোট -১৩৭৭।

এ দিকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলীমুর রাজী টিটুর নৌকা মার্কায় প্রাপ্ত ভোট-৪৪৯৭।অন্য প্রার্থী এস.এম দিদারুল আলম পেয়েছেন -৩০৪ শওকত হোসেন- ৬০ মো: শামীম -৩০,মো. সেলিম-৩১ ভোট।শতকরা মোট ভোটের কালেকশন দাঁড়ালো ৪৭.৫৪%। মেম্বারঃ পদে নির্বাচিত হলেন ১ নং ওর্য়াডে মোঃ দেলোয়ার হোসেন,২ নং ওর্য়াডে মোঃ পারভেজ ৩ নং ওর্য়াডে মোঃ শরীফুল ইসলাম শরীফ,৪ নং ওর্য়াডে মোঃ বাবলু চৌধুরী,৫ নং ওর্য়াডে জাকের হোসেন রাজু,৬ নং ওর্য়াডে মোঃ মোশাররফ হোসেন,৭ নং ওর্য়াডে মোঃ হাসান,৮ নং ওর্য়াডে শারমিন চৌধুরী,৯ নং ওয়ার্ডে মোঃ বাহার উদ্দিন।সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত মেম্বার হলেন ১,২,৩ নং ওর্য়াডে জান্নাতুল বাকিয়া, ৪,৫,৬ নং ওর্য়াডে খেলনা বেগম,৭,৮,৯ নং ওর্য়াডে ফারজানা খানম।উক্ত নির্বাচনে মধ্যকালাপানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালযে জাল ভোট দেওয়ার অপরাধে ২ জনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা অপর দুইজনকে ২ হাজার করে ৪ হাজার সহ সর্বমোট ৪ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...