বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে, কোন শক্তি নেই যে নির্বাচনকে বানচাল করার : কৃষিমন্ত্রী আব্দুর ড. রাজ্জাক

 কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এম.পি বলেছেন, এদেশের মানুষ দেখেছে ১৩/১৪ সালে বিএনপি হরতাল অবরোধের নামে গাড়ি ভেঙ্গেছে, বাড়ি ভেঙেছে, পুলিশের মাথা থেঁতলে দিয়েছে, হত্যা করেছে, রেললাইন তুলেছে, স্কুল কলেজে আগুন দিয়েছে, ১৫ সালে হরতাল অবরোধের নামে খালেদা জিয়া বিএনপির অফিসে আশ্রয় নিয়েছে। তিনি বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত, দেশ ত্যাগ না করা পর্যন্ত তিনি ঘরে ফিরে যাবে না। ৯০ দিন একটানা হরতাল করেছে। তারপর ব্যর্থতার কালিমা নিয়ে গুলশানের বাড়িতে ফিরে গেলেন। এবারও একই কায়দায় অরাজকতা সৃষ্টি করতে চাই বিএনপি। যত বাঁধা বিপত্তি আসুক না কেন আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী প্রশাসন খুবই সংগঠিত। যেকোন ধরনের অরাজকতা ও নৈরাজ্য করতে চাই বিএনপি, সেটা তারা মোকাবিলা করবে। আপনারা নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন। সকল প্রকার সহযোগীতা আমাদের প্রশাসনকে দিতে হবে। যেকোন মূল্যে বিএনপির সন্ত্রাসকে আমরা মোকাবিলা করব। এদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। সেই নির্বাচন করবে নির্বাচন কমিশন। আমাদের দায়িত্ব হবে তাদের সহযোগী করা। নির্বাচন সুষ্ঠু হবে, সুন্দর হবে, কোন শক্তি নেই যে নির্বাচনকে বানচাল করার। বিএনপিকে চরম মূল্য দিতে হবে। আগেও দিয়েছে, আগামীতে দিতে হবে। আমাদের সংবিধানে সুস্পষ্ট লেখা আছে- যে সরকার ক্ষমতায় থাকবে তার আওতায় নির্বাচন হবে। সংবিধান পবিত্র; তার বত্যয় হওয়ার কোন সুযোগ নেই।
১৭ জুলাই (সোমবার) বেলা ১১ টায় চট্টগ্রামের রাউজান সরকারি কলেজের মাঠে রাউজান উপজেলায় ৫ লক্ষ গাছের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, রাউজানে পাঁচ লক্ষ চারা রোপন কর্মসূচী একটি সর্ববৃহৎ সামাজিক আন্দোলন। এই আন্দোলন আমরা সারা দেশে ছড়িয়ে দিব। ফজলে করিম চৌধুরীর এই উদ্যোগ স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি। রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের যৌথ সঞ্চালনায় সভায় ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাউজান উপজেলায় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে ধাপে ধাপে ইতোপূর্বে ২০ লক্ষ গাছের চারা রোপণ করা হয়েছে। এরমধ্যে ২০১৭ সালে একঘন্টায় ৪ লক্ষ ৮৭ হাজার গাছের চারা রোপন করা হয়।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...