বুধবার, ৮ জুলাই ২০২৬

আবাসিক এলাকার অপরিচ্ছন্ন ছাদ মশার ভয়াবহ প্রজননক্ষেত্র : চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

আবাসিক এলাকাগুলোতে অপরিচ্ছন্ন ছাদ মশার ভয়াবহ প্রজননক্ষেত্র হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী ৷

সোমবার নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাদসহ জামালখান ওয়ার্ডের বিভিন্ন স্থান পরিদর্শন করেন মেয়র। এসময় স্কুলের ছাদে কোন পানি জমে থাকতে না দেখে স্কুল কর্তৃপক্ষকে সাধুবাদ জানান মেয়র। তবে, স্কুলটির একাডেমিক ভবন-১ এর ছাদে গজিয়ে উঠা ঘাস ও আগাছা পরিষ্কারের নির্দেশনা দেন মেয়র।

এসময় মেয়র বলেন, সিটি কর্পোরেশন কেবল মশার ঔষধ ছিটিয়ে বা নগরবাসী নিজ উদ্যোগে ঘরে মশার স্প্রে ছিটিয়ে মশা নির্মূল সম্ভব নয়। পরিবর্তিত জলবায়ুর প্রেক্ষিতে মশা থেকে বাঁচতে সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার। চসিকের পক্ষে আমরা ড্রোন উড়িয়ে বিভিন্ন আবাসিক এলাকায় যে চিত্র খুঁজে পেয়েছি তা ভয়াবহ। চসিক নালা-নর্দমায় মশা নিধনের ঔষধ ছিটাচ্ছে, অনেকে বিভিন্ন কোম্পানির মশার স্প্রে দিয়ে ঘরের মশা মারছেন। কিন্তু বাসার ছাদে, ছাদবাগানে, ফুলের টব আর নির্মাণাধীন বাড়ির বেজমেন্টে জমে থাকা পানিতে মশার ভয়াবহ প্রজনন হচ্ছে। এ বিষয়ে জনগণ সচেতনভাবে সক্রিয় ভূমিকা রাখলেই কেবল মশা নিধনের কার্যক্রম সাফল্য বয়ে আনবে।”

এসময় মেয়র শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে তাদের ছাদে বা গ্যারেজে পানি জমে আছে কি না, তা খুঁজে দেখার আহবান জানান। পরিদর্শনে মেয়রের সাথে ছিলেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাস সুমনসহ চসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...