বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

নওশীন-হিল্লোলের কন্যার জন্মদিনে শাকিব অপুসহ তারার মেলা

- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্র প্রবাসী তারকা দম্পতি আদনান ফারুক হিল্লোল-নওশীন নাহরীন মৌ। ১৩ জুলাই ছিল এ দম্পতির কন্যা মাহভীশা আদনান সৈয়দের প্রথম জন্ম দিন। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন তারা। আর তাতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের একঝাঁক তারকা।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড কিং শাকিব খান ও অপু বিশ্বাস। হিল্লোল-নওশীনের আমন্ত্রণে পুত্র জয়কে নিয়ে তারা হাজির হয়েছিলেন। এরই মধ্যে তাদের ছবি নেটদুনিয়ায় ভাইরাল। তা ছাড়াও একঝাঁক তারকা স্থায়ীভাবে সেখানে বসবাস করছেন তারাও হাজির হয়েছিলেন এ অনুষ্ঠানে।

২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত পুলিশ কর্মকর্তা রাসেকুর রহমান মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী রিচি সোলায়মন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রিচি। এরপর থেকে সেখানে বসবাস করছেন তিনি। সন্তানদের নিয়ে রিচি হাজির হয়েছিলেন জন্মদিনের এই অনুষ্ঠানে।

জনপ্রিয় মডেল-অভিনেত্রী রোমানা খান ২০১৫ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী এলিন রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারপর থেকে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। নওশীনের কন্যার জন্মদিনে স্বামী-সন্তানদের নিয়ে তিনিও উপস্থিত ছিলেন।

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকারও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। মাঝে মধ্যে নওশীনের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে। আর সেসব মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। এবারো তার ব্যত্যয় ঘটেনি। নওশীনের কন্যার জন্মদিনের অনুষ্ঠানে কাটানো নানা মুহূর্ত নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেত্রী।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী বন্যা মির্জা, সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী, রিজিয়া পারভীন, সঞ্চালক-অভিনেত্রী মারিয়া নূর। তারা সবাই হিল্লোল-নওশীনের মেয়ের জন্মদিনে যোগ দিয়েছিলেন।

২০১৩ সালে ভালোবেসে ঘর বাঁধেন হিল্লোল-নওশীন। বেশ আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তারা। গত বছরের ১৩ জুলাই নিউ ইয়র্কের উইনথ্রপ বিশ্ববিদ্যালয় হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন নওশীন। অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন এই তারকা দম্পতি।

এই বিভাগের সব খবর

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এসব কনটেইনারে রয়েছে ৪৭ হাজার ৪৪০ কেজি তাজা আপেল...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

সর্বশেষ

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...