সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন

- Advertisement -
Single page 1st Paragraph

রাজশাহীর পুঠিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন দুই সন্তানের জননী।

রোববার থেকে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ডাঙাপাড়াগ্রামের আলমগীর হোসেনের বাড়িতে অবস্থান করছেন তিনি। আলমগীর হোসেন ওই গ্রামের কামের আলীর ছেলে।

অনশনে বসা ওই নারী জানান, প্রায় দুই বছর ধরে আলমগীর হোসেনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে।

কথামত বিয়ে করতে কালক্ষেপণ করায় ওই গৃহবধূ ঘরে স্বামী ও দুই সন্তান রেখে প্রেমিক আলমগীরের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। বিয়ে না করলে আমার মৃত্যু ছাড়া কোন উপায় নেই বলে জানান ওই নারী।

ওই এলাকার ইউপি সদস্য (মেম্বার) হুমায়ুন কবির বলেন, ঘটনা শুনে তাদের বাড়িতে গিয়েছিলাম। ওই মহিলার দু’টি সন্তান রয়েছে। গতকাল রোববার থেকে তিনি প্রেমিক আলমগীরের বাড়িতে অবস্থান করছেন। রাতেও তার বারান্দায় ছিল।

এদিকে জিউপড়া ইউপি চেয়ারম্যান হোসনে আরা বেগম বলেন, ঘটনাটি শুনেছি। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করতে বলেছি তাদেরকে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (কর্মকর্তা) ফারুক হোসেন জানান, এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...