বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ে খাদ্যে সংকট, সীতাকুণ্ডে লোকালয়ে নেমে আসছে  বন্যপ্রাণী

- Advertisement -
Single page 1st Paragraph

বনদস্যুদের কারণে পাহাড়ের গাছপালা কমে যাওয়ায় আগের মত ফল-মুল পাচ্ছে না বন্যপ্রাণীরা। হয়ত যে পরিমাণ ফল উৎপাদন হচ্ছে তা বন্যপ্রাণীদের চাহিদার তুলনায় অপ্রতুল। এ কারণে খাবার না পেয়ে জীবিকার তাগিদে লোকালয়ে চলে আসছে বানর। সীতাকুণ্ডের বনাঞ্চলে নির্বিচারে পাহাড় কাটা, বৃক্ষনিধন ও জুমচাষের কারণে বন্যপ্রাণীদের আশ্রয় এবং খাদ্যসংকট দেখা দিয়েছে। ক্ষুধা নিবারণে বিভিন্ন প্রাণী লোকালয়ে নেমে আসছে। হানা দিচ্ছে ফসলিজমি, ফলের গাছ থেকে শুরু করে গৃহস্থ বাড়ির মুরগির খামারে। কেউ কেউ এসব প্রাণীকে সযত্নে খাবার দিলেও অনেকে চড়াও হয়ে আহত কিংবা হত্যা করতেও পিছপা হচ্ছেন না। উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় থেকে প্রচুর পরিমাণ বানর লোকালয়ে নেমে আসছে। বানরের পাশাপাশি লোকালয়ে নেমে আসছে আজগর সাপও।

প্রায়শয় উপজেলার কোথাও না কোথাও অজগর সাপ ধরার খবর পাওয়া যায়। নির্বিচারে বন উজাড়, পাহাড় কাটা, ফলের চাষ কমে যাওয়াসহ নানা কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। খাদ্যের অভাব এত তীব্র হয়ে উঠেছে যে, ওদের বেঁচে থাকাই মুস্কিল। আগে ওরা মানুষজন দেখলে ভয় পেত। কিন্তু এখন তাদের বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাওয়ায় সব ভয়কে জয় করে তারা মানুষের কাছে এসে খাবারের জন্য হাত পাতছে। বানরগুলোর এ অবস্থাই বুঝিয়ে দিচ্ছে জীববৈচিত্র্যর অস্তিত্বের সংকট চরমে।

মানুষ মনে করেন, শুধু বানর নয় পাহাড়ের বন্যপ্রাণীদের রক্ষায় বিশেষ কোন পরিকল্পনা না দিলে একদিন খাদ্য ও আবাসের সংকটের কারণে এ ধরণের বহুপ্রাণী বিলুপ্ত হয়ে যাবে। যা প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট করবে। সীতাকুণ্ডের পন্হিছিলা এলাকার হাজ্বী ইউসুফ শাহ বাড়ির বাসিন্দা নাহিদ শাহ বলেন, পাহাড় থেকে বড় একটি বানর আমাদের বাড়িতে চলে আসে। দেখে মনে হচ্ছিল সে খুব ক্ষুধার্ত। আমি তাকে কিছু ফল খেতে দিলাম। তার খাওয়ার দৃশ্য দেখে মনে হলো সে অনেকদিন অনাহারে ছিল।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...