বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

দুই ডাক্তারকে গ্রেপ্তারের প্রতিবাদে

চট্টগ্রামে সব চিকিৎসকের প্রাইভেট চেম্বার আজ ও কাল বন্ধ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামেও সব ধরনের প্রাইভেট চেম্বার–অপারেশন দুদিন (আজ ও কাল) বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। ঢাকা সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুই নারী চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধন সমাবেশ থেকে গতকাল এ ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের চিকিৎসকরা। যদিও ইমার্জেন্সি অপারেশন চালু রাখার কথা বলেছেন তারা।

এর আগে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সোম ও মঙ্গলবার (আজ ও কাল) সারাদেশে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার–অপারেশন বন্ধের ঘোষণার কথা জানায় অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও এ কর্মসূচি পালন করা হবে বলে জানান বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান এবং ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. কামরুন্নেছা রুনা। তাঁরা বলেন– চট্টগ্রামেও দুদিন (সোম ও মঙ্গলবার) সর্বস্তরের চিকিৎসকদের সকল প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ থাকবে।

এদিকে, পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে গতকাল দুপুরে চট্টগ্রামেও মানববন্ধন সমাবেশ পালন করেছেন চট্টগ্রামের চিকিৎসকরা। অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি), চট্টগ্রাম শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতালসহ অন্যান্য হাসপাতালের সামনে চিকিৎসকরা এ মানববন্ধন সমাবেশ করেন।

চমেক হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. কামরুন্নেছা রুনা। বক্তব্য রাখেন চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার, সাবেক অধ্যক্ষ ডা. ইমরান বিন ইউনুস, চমেক শিক্ষক সমিতির সভাপতি ও বিএমএ চট্টগ্রামের সহসভাপতি অধ্যাপক ডা. মনোয়ারুল হক শামীম, বিএমএ চট্টগ্রামের কার্যনির্বাহী সদস্য গাইনী চিকিৎসক ডা. প্রীতি বড়ুয়া প্রমূখ। এদিকে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে নেতৃত্ব দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল, গাইনী চিকিৎসক ডা. জাহানারা শিখা, অ্যানেসথেসিওলজিস্ট ডা. রাজদ্বীপ বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. রুমি দাশ প্রমুখ। মানববন্ধন সমাবেশে বক্তরা বলেন, সেন্ট্রাল হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাসহ মামলা বা গ্রেফতারের নামে চিকিৎসক হয়রানি বন্ধ করতে হবে। একইসাথে হাসপাতালে রোগীর অনাকাঙ্খিত মৃত্যুকে কেন্দ্র করে বিনা তদন্তে গ্রেফতারকৃত দুই নারী চিকিৎসককে অবিলম্বে মুক্তি দিতে হবে। মানববন্ধন সমাবেশ থেকে সোম ও মঙ্গলবার সব ধরণের প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ রাখতে সর্বস্তরের চিকিৎসকদের প্রতি আহবান জানানো হয়।

এই বিভাগের সব খবর

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এসব কনটেইনারে রয়েছে ৪৭ হাজার ৪৪০ কেজি তাজা আপেল...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

সর্বশেষ

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...