বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চান্দগাঁওয়ে খালার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ পটিয়ার দুই কিশোরী

- Advertisement -
Single page 1st Paragraph

পটিয়া থেকে নগরীর চান্দগাঁও এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসে দুই কিশোরী নিখোঁজের অভিযোগ করেছে তাদের পরিবার। গত ১২ জুলাই সন্ধ্যায় চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তারা নিখোঁজ হয়। নিখোঁজের পাঁচদিন পেরিয়ে গেলেও এখনও তাদের সন্ধান মেলেনি।

নিখোঁজ কিশোরীরা হলেন- উম্মে আয়মা আনিকা (১৫) এবং নিসা আক্তার (১৬)। দু’জনই পটিয়া উপজেলার হযরত আয়শা ছিদ্দিকা (রা.) মহিলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় শনিবার নিখোঁজ ছাত্রীদের স্বজন মোহাম্মদ মিজানুর রহমান নগরীর চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন।

সেখানে উল্লেখ করা হয়েছে- গত বুধবার পটিয়ার বড়লিয়া ইউনিয়নের পূর্ব বাড়িকাড়া গ্রাম থেকে নগরীর চান্দগাঁও থানার শমশের পাড়ায় খালার বাড়িতে বেড়াতে আসে কিশোরী আনিকা। এ সময় তার সঙ্গে ছিলো সহপাঠি নিসা। পরে ওইদিন সন্ধ্যায় বাড়ি ফিরে যাওয়ার কথা বলে খালার বাড়ি থেকে বের হলেও তাদের আর খোঁজ মেলেনি।

মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আনিকা এবং নিসা বুধবার দুপুরে আমাদের বাড়িতে বেড়াতে আসে। পরে সন্ধ্যার দিকে তাদের মামা মোহাম্মদ নাজিমের সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার জন্য রওনা হলেও প্রতিমধ্যে তারা নিখোঁজ হয়। গত পাঁচদিনে চট্টগ্রামে বিভিন্ন স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে তাদের পাওয়া যায়নি। এ অবস্থায় গতকাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

নিখোঁজ নিসা আক্তারের বড় বোন জয়নব বিবি বলেন, ঘটনার দিন দুইজনই স্কুলে যায়। সেখানে কর্তব্যরত শিক্ষককে বোনের বিয়ের কথা বলে ছুটি নিয়ে বাড়ি না ফিরে খালার বাড়ি চলে যায়। পরে বিকেলে খবর পেয়ে আনিকার মামা তাদের আনতে গেলেও বাড়ি ফেরার সময় তারা নিখোঁজ হয়।

এ বিষয়ে চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দুই কিশোরী নিখোঁজের বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে। ইতোমধ্যে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...