বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপ পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

সন্দ্বীপ পৌরসভায় ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা সম্পন্ন হয়েছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ব্যয়ের হিসাব ধরা হয়েছে ৩ কোটি ১২ লক্ষ ১১ হাজার ৯৬৫ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৮০ লক্ষ টাকা। সব মিলিয়ে বাজেটের সর্বমোট ব্যয় ঘোষনা করা হয়েছে ৪৩ কোটি ৯২ লক্ষ ১১ হাজার ৯৬৫ টাকা।এমন বৃহৎ বাজেট ঘোষনায় উচ্ছসিত পৌরবাসী। তবে এই বাজেটের সর্বোচ্চ আয় UGIIP প্রজেক্টের ৩০ কোটি টাকা এমপি মাহফুজুর রহমান মিতার আন্তরিক প্রচেষ্টার ফসল বলে মেয়র মোক্তাদের মাওলা সেলিম সহ সকল বক্তারা পৌরবাসীর পক্ষে এমপি মিতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
১৫ জুলাই সকালে সন্দ্বীপ পৌরসভার হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম। প্রধান অতিথি ছিলেন এমপি মাহফুজুর রহমান মিতা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন,আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা,অধ্যক্ষ জামিল ফরহাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র সফিকুল মাওলা।সভা সঞ্চালনা করেন কাউন্সিলর আলাউদ্দিন বাবলু ও পৌরসভার টেক্স কালেক্টর বেলায়েত হোসেন। বাজেট ঘোষনা শেষে সর্বোচ্চ করদাতাদের সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বক্তব্যে মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন এমপি মাহফুজুর রহমান মিতা আমাকে এবং পৌরবাসীকে ভালোবেসে ওনার বাবার প্রতিষ্ঠিত পৌরসভার উন্নয়নকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন।আমি এবং সকল পৌরবাসীরা এজন্য মরহুম মোস্তাফিজুর রহমান এমপি ও মাহফুজুর রহমান মিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমপি মিতা বলেন পৌরসভাকে সবাই উন্নত এলাকা হিসাবে ভেবে নিলেও পৌরবাসীরা বিদ্যৎ সহ অনেক নাগরিক সুবিধা এখনো ভোগ করতে পারছেনা। সময়ের ব্যবধানে বা স্বল্প সময়ে তারা সে-সমস্ত সুবিধা পাবে। তবে আপাতত পৌর কর না বাড়িয়ে সেটা স্থিতিশীল রাখতে হবে। এবং তাদের জন্য সু-শাসন বা রাত্রে নিশ্চিতে ঘুমানোর ব্যবস্থা করতে হবে।তার জন্য সন্ত্রাসী ও নেশাগ্রস্থদের শক্ত হাতে দমন করতে হবে।
তিনি আরো বলেন পুরো পৌরসভায় শান্তি থাকলেও পৌরসভা ৯ নং ওয়ার্ডে নীরবে কিছু অপরাধ ঘটছে। তিনি যারা অপরাধ প্রবন রয়েছে তাদের হুশিয়ারী প্রদান করেন।

 

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...