সোমবার, ১৫ জুন ২০২৬

নিউইয়র্কে ছেলেকে নিয়ে একসঙ্গে বেড়াচ্ছেন শাকিব অপু

- Advertisement -
Single page 1st Paragraph

শাকিব খান-অপু বিশ্বাসের সম্পর্কের বরফ গলেছে আগেই। সোশ্যাল মিডিয়ায় তার ইঙ্গিত মিলেছে একাধিকবার। এবার নিউইয়র্কে দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা গেছে।

শাকিব অপু দুজনই সন্তানসহ বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই ধারণ করা একটি ভিডিও ক্লিপে একসঙ্গে, একই গাড়িতে পাশাপাশি আসনে দুজনকে দেখা গেছে। ছবিতে দেখা যায় ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছেন শাকিব খান। তার পাশের আসনে বসে আছেন অপু বিশ্বাসকে। আর পেছনের আসনে বসা তাদের সন্তান আব্রাহাম খান জয়।

২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। ১৩ জুলাই রাতে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অপু বিশ্বাস। জানা গেছে যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিতে গেছেন অপু।

নিউ ইয়র্কের বিভিন্ন সূত্র বলছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে জয়সহ সেখানে পৌঁছান অপু বিশ্বাস। এবং সেদিন রাতে এবং পরদিন শুক্রবার শাকিব খান ও অপু বিশ্বাস জয়কে নিয়ে ঘুরে বেড়িয়েছেন।

শাকিব খানের ২০ বছরের অভিনয় জীবনে এখন পর্যন্ত সর্বাধিক সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। এবারের ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ আর অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এক ফেসবুক পোস্টের মাধ্যমে অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ চলচ্চিত্র দেখার আহ্বান জানান শাকিব। অন্যদিকে অপু বিশ্বাস ‘প্রিয়তমা’ সিনেমার টিজার শেয়ার করে ভালোবাসা প্রকাশ করেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...