মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

নতুন করে আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া

- Advertisement -
Single page 1st Paragraph

উত্তর কোরিয়া বৃহস্পতিবার বলেছে, তারা নতুন করে আন্ত:মহাদেশীয় একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালিয়েছে। মার্কিন গোয়েন্দা বিমান দেশটির আকাশসীমা লঙ্ঘন করায় পিয়ংইয়ং তাদের ক্ষোভ প্রকাশ করে এবং সেগুলো গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এই কথা জানিয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ‘কেসিএনএ’ পরিবেশিত খবরে বলা হয়, হাওয়াসং-১৮ নামের ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৬,৬৪৮ কিলোমিটার উপর দিয়ে ১০০১ কিলোমিটার পথ অতিক্রম করে পূর্ব সাগরে গিয়ে পড়ে। এটি আবার জাপান সাগর নামেও পরিচিত। সলিড-ফুয়েল চালিত নতুন ধাচের এই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এরআগে গত এপ্রিলে পিয়ংইয়ং কেবলমাত্র একবার পরীক্ষা চালায় বলে জানা যায়।

বিশেষজ্ঞরা বলেছেন, এই পথ অতিক্রম করতে ক্ষেপণাস্ত্রটির প্রায় ৭০ মিনিট সময় লাগে। এরআগেও উত্তর কোরিয়া একই ধাচের আইসিবিএম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, এমন ধাচের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সারাবিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা পরিচালনা ও পর্যবেক্ষণ করেন।

এমসন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। কূটনীতি স্থবির হয়ে পড়েছে এবং কিম কৌশলগত পারমাণবিকসহ বিভিন্ন অস্ত্র তৈরি জোরদার করার আহ্বান জানিয়েছেন।

উত্তর কোরিয়ার এমন পদক্ষেপের জবাবে সিউল ও ওয়াশিংটন নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করে বলেছে, উস্কানিমূলক বিভিন্ন কর্মকাণ্ডের কারণে পিয়ংইয়ং পারমাণবিক প্রতিক্রিয়ার মুখোমুখী হবে এবং ওয়াশিংটনের মিত্র দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করলে দেশটির বর্তমান সরকারকে চরম মাশুল দিতে হবে।

এদিকে জাতিসংঘ, যুক্তসরাষ্ট্র ও ফ্রান্সসহ আরো অনেক মিত্র দেশ উত্তর কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...