বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটের প্রধান ফটকে অটোরিকশা হতে গলাকাটা লাশ উদ্ধার

 চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর প্রধান ফটকের সম্মুখে অটোরিকশা হতে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছেন পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই লাশ উদ্ধার করা হয়। তবে, পুলিশ জানিয়েছেন সড়ক দূর্ঘটানায় মৃত্য হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী চুয়েটের ডেপুটি রেজিস্ট্রার মোস্তফা টিপু বলেন, আমি চুয়েট হতে বাড়ি ফিরছিলাম। যাওয়ার পথে রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দা সেলিনা কাদের চৌধুরী ডিগ্রী কলেজের সম্মুখে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপরে পড়ে রক্তাক্ত এক যুবককে পড়ে থাকতে দেখি। স্থানীয় রেস্টুরেন্টের মালিকসহ আরো কয়েকজনের উপস্থিততে রক্তাক্ত সেই যুবককে একটি অটোরিকশা থামিয়ে সেখানে তুলে দিয়। অটোরিকশা চালক নাছির উদ্দীন বলেন, আমি কাপ্তাই রাস্তার মাথা হতে রাঙ্গুনিয়ার রোয়াজারহাটে ভাড়া নিয়ে যায়। ফেরার পথে একটি কলেজের সম্মুখে আমাকে থামিয়ে রক্তাক্ত আহত এক যুবককে আমার গাড়িতে তুলে দেয়। তার সাথে অরো দুইজন আমার গাড়িতে উঠে চুয়েট মেডিক্যালে নেওয়ার চেষ্টা করতে গেইটের সিকিউরিটি চুয়েটের ভেতরে প্রবেশ করতে বাঁধা দেন। এই সময় গাড়িতে থাকা অন্যদুইজন সরে পড়েন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
পাহাড়তলী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মাহফুজুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে দিয়ে দেখি একটা সিএনজি চালিত অটোরিকশাকে ঘিরে শ’দেড়েক মানুষের জটলা। পরে রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি, রাউজান থানা ও রাঙ্গুনিয়া থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। সিএনজি চালিত অটোরিকশার ভেতরে থাকা লাশটির বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল টি-শার্ট ও ট্রাউজার। গলায় কাটার ক্ষত। মুখের বামপাশ ছিল রক্তাক্ত। ধারণা করা হচ্ছে, কেউ হত্যার উদ্দেশ্যে গলা কেটে রাস্তায় ফেলে দিয়েছেন নতুবা কোন গাড়ি মারাত্মকভাবে আঘাত করে পালিয়ে। তবে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে, তার পরিচয় এখনো সনাক্ত করা যায় নি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছি।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...