বুধবার, ৮ জুলাই ২০২৬

টিসিবির তেলের বোতলে অন্য লোগো লাগিয়ে বিক্রি, গ্রেপ্তার ৪

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বায়েজিদের একটি দোকানে টিসিবির তেলের বোতলে অন্য প্রতিষ্ঠানের লোগো লাগিয়ে বিক্রি করার অপরাধে ৪ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় ওই দোকান থেকে টিসিবির লোগোযুক্ত ২ হাজার ৫৫২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

গ্রেপ্তার চার ব্যবসায়ী হলেন- লক্ষ্মীপুর জেলার ধর্মপুর থানার আবুল কালামের ছেলে মো. খোরশেদ আলম, চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট তানার আদাতলা এলাকার মৃত ইলিয়াছের ছেলে আব্দুস সালাম (৪৭) ও মো. নয়ন (২২), একই জেলার গোমস্তাপুর থানার সাগরুইল এলাকার মো. এনামুল হকের ছেলে আল হাদী (২৪)।

রবিবার (৯ জুলাই) রাতে বিসিএসআইআর গবেষণাগারের বিপরীতে কালাম স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব- ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, বায়েজিদ এলাকার বিসিএসআইআর গবেষণাগারের বিপরীতে কালাম স্টোরে অবৈধভাবে টিসিবির সয়াবিন তেল বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে টিসিবির লোগোযুক্ত ২ হাজার ৫৫২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে দোকানে মজুত রেখে টিসিবির লোগো সম্বলিত সয়াবিন তেলের বোতলে অন্য তেলের লোগো লাগিয়ে বিক্রি করে আসছে।

তিনি আরও জানান, সরকার ভর্তুকি মূলে যেখানে টিসিবির তেল ১০০ টাকায় বিক্রি করার নির্দেশনা দিয়েছেন, সেখানে তারা দোকানে তেল মজুত রেখে অন্য সাধারণ পণ্যের মত অধিক মূল্যে বিক্রি করছে। ফলে ভোক্তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচ্ছে না। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...