বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

হাসিঠাট্টা করতে গিয়ে বাঁশখালীতে বৃদ্ধ খুন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বাঁশখালীতে ‘পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল আসছে’ এমন ঠাট্টা করাতে এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত আজিজকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার গন্ডামারা বাজার গাউছিয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম বজলুল হক (৬২) বজলুল হক। তিনি উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত্যু আবুল বাশরের ছেলে।

গ্রেফতার নুরুল আজিজ সিকদার (৫৩) ওই ইউনিয়নের হাদিপাড়া সিকদার বাড়ির মৃত মুক্তার আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গন্ডামারা বাজারে ওই চা-দোকানে বজলুল হককে লক্ষ্য করে নুরুল আজিজ ‘ও হামারা নবী’ বলে তাচ্ছিল্যের সাথে ব্যঙ্গ করে কথা বলে। এতে বজলুল হক প্রতি উত্তর করে বলেন- ‘পুরান পাগলের ভাত নাই, নতুন পালগ আসছে’ এ কথা বলায় নুরুল আজিজ ক্ষিপ্ত হয়ে চা-দোকানে পিয়াঁজ-মরিচ কাটার জন্য ব্যবহৃত ছুরি দিয়ে বজলুল হককে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বজলুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গন্ডামারা বাজারে চা-দোকানে ‘পুরান পাগলের ভাত নাই, নতুন পালগ আসছে’ ব্যঙ্গ করে কথা বলার একপর্যায়ে বজলুল হক নামের একজনকে ছুরি দ্বারা আঘাত করে খুনের ঘটনা ঘটায়। খুনের ঘটনায় অভিযুক্ত নুরুল আজিজকে ঘটনার পর পর গ্রেফতার করা হয়। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছে, অভিযুক্ত ব্যক্তির নাকি মানসিক সমস্যা আছে। আমরা সবকিছু তদন্ত করবো। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...